ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিকে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বায়রন-এর তাণ্ডব, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতা—দুইয়ের আঘাতে বিপন্ন হয়ে পড়েছে বাস্তুচ্যুত মানুষের জীবন। তীব্র শীত এবং ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে উপত্যকার হাজার হাজার তাঁবু, যার ফলে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে ঠান্ডা আর বৃষ্টিতে জর্জরিত হয়ে এক শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, ঝড় বায়রন-এর তাণ্ডবের মাঝেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থেমে নেই। উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

তীব্র শীত এবং ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে উপত্যকার অনেক রাস্তাঘাট ও ত্রাণশিবিরের তাঁবু প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে শিশুসহ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে। অস্থায়ী তাঁবুগুলো পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে।

জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার ৪০ শতাংশ। ৭৬০টির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হোয়াইট হাউস নীরবে প্রস্তুতি চালাচ্ছে বলে জানা গেছে, যদিও এর কার্যকরের নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

অন্যদিকে, হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি জানায়, নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্রভাণ্ডার নিয়ে কীভাবে এগোবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে। তারা ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারীসহ অন্য দেশগুলোকে ইসরাইয়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

তবে ইসরায়েল বলছে, গাজা উপত্যকার শাসনব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই। সরকার মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে এবং উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করা হবে।

আমার বার্তা/জেএইচ

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

ব্যাংকক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রদেশে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল

ট্রাম্পের হুমকি, জনগণের ক্ষোভ—তবু অটুট ইরানের ক্ষমতার কাঠামো

ইরানে দেশব্যাপী বিক্ষোভ এবং বছরের পর বছর ধরে চলা বাহ্যিক চাপের পরও টিকে আছে বর্তমান

ইরানে বিক্ষোভে নিহত ১২ হাজার মানুষ

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা

যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে: কাতার

ইরানে চলমান বিক্ষোভ ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে সতর্কবার্তা কাতার। মধ্যপ্রাচ্যের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় বিপুল পরিমাণ মালামালসহ ডাকাতি ও প্রমান লোপাটের সরঞ্জাম উদ্ধার

ঘুসের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী হাতেনাতে গ্রেপ্তার

কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী আটকে সাঁড়াশি অভিযান

উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন উচ্ছেদে বাধা প্রদান

ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের নির্বাচনে বাধা নেই

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর জরুরি: আমীর খসরু

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭