ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

মার্কিন বাজারে প্রবেশে ভারতীয় পণ্যের শুল্ক বাড়ার আশঙ্কা

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৯

ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পণ্যে শুল্ক আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কারণ ইরানের সঙ্গে ভারতের রয়েছে বিশাল বাণিজ্য বাজার। দুই দেশ একেঅপরের সঙ্গে বিপুল বাণিজ্য করে।

বর্তমানে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক দিয়ে রেখেছে। এরমধ্যে ২৫ শতাংশ পারস্পরিক আর বাকি ২৫ শতাংশ শুল্ক দেওয়া হয়েছে রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে। এরমধ্যে ইরানের বাণিজ্যিক মিত্রদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় ভারতীয় পণ্যে শুল্ক বেড়ে ৭৫ শতাংশ হতে পারে।

ট্রাম্প ব্রিকস জোটভুক্ত দেশগুলোর ওপরও ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এছাড়া কৃষিপণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছিলেন। যদিও এটি এখনো কার্যকর হয়নি।

এদিকে ইরানে চাল, চা, চিনি, ওষুধি পণ্য, হাতে তৈরি পণ্য, বৈদ্যুদিক যন্ত্র এবং কৃত্রিম স্বর্ণালঙ্কার রপ্তানি করে ভারত। অপরদিকে ভারতে ড্রাই ফ্রুট, রাসায়নিক, কাচের জিনিপত্রসহ অন্যান্য মালামাল রপ্তানি করে ইরান।

বাণিজ্যের পাশাপাশি ইরানের চাবাহার বন্দরেও ভারতের বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের এ বন্দরের ওপর নিষেধাজ্ঞা দিলেও ২০২৫ সালে ছয়মাসের জন্য বন্দরটি নিজেদের ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা মুক্ত করতে সমর্থ হয় ভারত।

যদি ভারত চাবাহার বন্দরে কার্যক্রম অব্যাহতর রাখার অনুমতি হারায় তাহলে তারা বিপদে পড়বে। এটি দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর। কারণ এটির মাধ্যমেই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করে থাকে নয়াদিল্লি।

সূত্র: আউটলুক

আমার বার্তা/এল/এমই

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

চাকরি, সুশাসন আর ভয় ছাড়া কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি। ২০২৪ সালের আগস্টে তরুণদের

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী সরকারকে

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখের ছানি দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

উত্তরাখণ্ডের কোটদ্বারের এক বহু পুরোনো দোকান ‘বাবা স্কুল ড্রেস’। এর মালিক ৭০ বছর বয়সী এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি