ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৩

গুয়াতেমালার তিনটি কারাগারে ভিন্ন ভিন্ন দাঙ্গার ঘটনায় অন্তত ৪৬ জন কারা-কর্মীকে জিম্মি করেছে কয়েদিরা। মূলত সন্ত্রাসী সংগঠন বারিও-১৮ এর লিডারের বিশেষ সুবিধা প্রাপ্তির দাবিতে এ কাণ্ড ঘটানো হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) শুরু হওয়া এসব ঘটনা সমন্বিতভাবে সংঘটিত হয়েছে বলে ধারণা করছে দেশটির কারা কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রী মার্কো আন্তোনিও ভিল্লেদা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জিম্মিদের মধ্যে কেউ নিহত বা আহত হয়নি। দাঙ্গার পেছনে রয়েছে কুখ্যাত বারিও ১৮ গ্যাংয়ের সদস্যরা। কুখ্যাত এই গ্যাংয়ের এক শীর্ষ নেতার উন্নত সুযোগ-সুবিধার দাবিতে অন্য কারাগারে স্থানান্তরের আবেদন ঘিরেই এই সহিংস প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভিল্লেদা বলেন, ‘আমি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কোনো সমঝোতায় যাব না। এই ব্ল্যাকমেইলের কাছে আমি নতি স্বীকার করব না এবং সহিংসতা বন্ধের বিনিময়ে তাদের বিশেষ সুবিধাও ফিরিয়ে দেব না।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারের ভেতরে গ্যাং নেতাদের দেওয়া কিছু বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই দাঙ্গা ছড়িয়েছে। জিম্মিদের মধ্যে অধিকাংশই কারারক্ষী হলেও একজন মনোবিজ্ঞানী এবং অন্যান্য কারা কর্মকর্তাও রয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলের এসকুইন্তলা প্রদেশে অবস্থিত রেনোভাসিওন-১ কারাগার ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসও প্রস্তুত রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কারাগারের ভেতরে মুখ ঢেকে রাখা কয়েদিরা ওয়াচ টাওয়ারে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এক বন্দি কাঁটাতারের আড়াল থেকে সাংবাদিকদের বলেন, ‘এই কারাগারে আমরা নিরাপদ নই। কর্তৃপক্ষ নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না, আমাদেরটা তারা কীভাবে দেবে?’

গুয়াতেমালায় দীর্ঘদিন ধরেই কারাগার ব্যবস্থায় গ্যাংয়ের প্রভাব একটি বড় সমস্যা। বন্দিরা প্রায়ই অমানবিক ও বিপজ্জনক পরিবেশের অভিযোগ করে আসছে। গত অক্টোবরে কয়েকদিনের ব্যবধানে ২০ জন গ্যাং সদস্য পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, জিম্মিদের নিরাপদে উদ্ধারে অভিযান ও আলোচনার সব পথ খোলা রাখা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এল/এমই

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

সাহিত্যে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি ও লেখক অ্যান কারসন। সাহিত্যের নোবেলের ঘোষণার

নদওয়াতুল উলামার অধ্যক্ষ সাঈদুর রহমান আজমির ইন্তেকাল 

ভারতের প্রখ্যাত আলেম, সাহিত্যিক ও দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ইসরাইলে গাজার সাবেক শাসকগোষ্ঠী হামাসের সেই ভয়াবহ হামলার তিন বছর পূর্ণ হলো আজ। ওই হামলার

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

অ্যাস্ট্রোফিজিক্যাল বা মহাজাগতিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার এবং আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৪২ কোটি টাকার মাদক জব্দ

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ

শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ রাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত

নদওয়াতুল উলামার অধ্যক্ষ সাঈদুর রহমান আজমির ইন্তেকাল 

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় ‘দ্য গ্রেট টুনা গালা’-য় মালদ্বীপের টেকসই মৎস্যচাষ, রন্ধনশৈলী ও পর্যটন শিল্পের প্রদর্শনী

সিএমপির সোয়াট সদস্যদের প্রশিক্ষণ শেষ

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব