ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬, ১১:৫৫

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান। বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান গাজা বোর্ড অব পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ আশা করছে, এই বোর্ড গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যথাযথ পদক্ষেপ নেবে।”

সুইজারল্যান্ডের দাভোস শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক সম্মেলন ‘দাভোস সম্মেলন’। সরকারপ্রধান হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেই সম্মেলনে যোগ দিয়েছেন। গতকাল দেশটির সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও রওনা হয়েছেন দাভোসের উদ্দেশে।

পাকিস্তানের তিনজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মূলত ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্যই দাভোসের উদ্দেশে উড়াল দিয়েছেন ফিল্ড মার্শাল মুনির। গতকাল তিনি রওনা দেওয়ার কয়েক ঘণ্টা পর গাজা বোর্ড অব পিসে পাকিস্তানের যোগদান করছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধানের দাভোস সফরের ব্যাপারে আরও বিস্তারিত জানতে দেশটির সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স; কিন্তু আইএসপিআরের তরফ থেকে এ ইস্যুতে কোনো সাড়া পাওয়া যায়নি।

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে গত ২৯ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হামাস এবং ইসরায়েল উভয়ে সম্মতি জানানোর পর ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হয় সেই শান্তি পরিকল্পনা।

প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে এবং এই সরকার পরিচালিত হবে ‘গাজা বোর্ড অব পিস’— এর নির্দেশনা অনুসারে। পরিকল্পনায় আরও বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অব পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় ও সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অব পিস।

গত ১৭ জানুয়ারি গাজায় বোর্ড অব পিসে পাকিস্তানকে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই এই পরিষদে অন্তর্ভুক্ত হচ্ছে দেশটি।

সূত্র : রয়টার্স

আমার বার্তা/জেএইচ

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই হারিয়ে ফেলেছেন। সুপ্রিম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া সারাদেশে উৎসবমুখর পরিবেশে ২৯৯টি আসনে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহণ

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ-নেপালে অনুষ্ঠিত ও আসন্ন নির্বাচন দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার জন্য নতুন সুযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার