ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ইসরায়েলে পরমাণমিবক হামলা করতে চেয়েছিল পাকিস্তান ও চীন

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯

ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি দাবি- পাকিস্তান ও চীন না-কি ইসরায়েলকে পারমাণবিক হামলার সতর্কতা দিয়েছিল।

চীনা দুই বিশ্লেষক ভিক্টর ঝিকাই গাও এবং চেঙ্ক উইগুরের বক্তব্য ঘিরে এই আলোচনা সামনে আসে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তারা দাবি করেছেন- ইরান-ইসরায়েল সংঘাত পারমাণবিক পর্যায়ে পৌঁছালে বেইজিং ও ইসলামাবাদ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে।

একটি ভাইরাল ভিডিওতে গাওকে বলতে শোনা যায়, ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে এটি আর একটি দেশ হিসেবে টিকে থাকবে না।’

তিনি ইসরায়েলি সরকারকে সতর্ক করে বলেন, এমন সিদ্ধান্ত দেশটির পতন ডেকে আনতে পারে।

অন্যদিকে, চেঙ্ক উইগুর আরেকটি ভিডিও ক্লিপে বলেন, ‘চীন ও পাকিস্তান ইঙ্গিত দিয়েছে- ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক হামলা চালায়, তবে তারাও পাল্টা একই ধরনের জবাব দেবে।’

তিনি আরও সতর্ক করেন, এতে বিশ্ব একটি সম্ভাব্য পারমাণবিক মহাপ্রলয়ের দিকে এগোতে পারে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো- চীন বা পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো হুমকি দেয়নি। এই মন্তব্যগুলো এসেছে স্বাধীন বিশ্লেষকদের কাছ থেকে, যারা নিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করেন না।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও ইসরায়েলের অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইরানের সঙ্গে গতকাল বুধবার (৮এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলও সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা এই যুদ্ধবিরতিকে সমর্থন করে, তবে শর্ত হিসেবে ইরানকে সব ধরনের আক্রমণ বন্ধ করা এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানানো হয়। ইসরায়েল আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে তারা ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ চালিয়ে যাবে।

লেবাননে অভিযান অব্যাহত

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের মতে, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

গতকাল ঘোষিত এই যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের পর সাময়িক স্বস্তি নিয়ে এলেও, পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার পাল্টাপাল্টি ঘটনায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, সংঘাত যদি আরও বাড়ে, তাহলে এটি পারমাণবিক শক্তিধর দেশগুলোকেও জড়িয়ে ফেলতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ।

চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিশ্লেষকদের সাম্প্রতিক মন্তব্য এই আশঙ্কাকে আরও জোরালো করেছে। ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও তারা উভয়েই একমত- পারমাণবিক অস্ত্রের ব্যবহার এই সংঘাতকে এক অনিয়ন্ত্রিত ও বিধ্বংসী পর্যায়ে নিয়ে যেতে পারে।

সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান সিপিজের

ইসরায়েলের হামলায় একদিনে লেবানন ও গাজায় অন্তত তিনজন সাংবাদিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কমিটি

‘আসল চুক্তি’ না মানলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আসল চুক্তি’ পুরোপুরি মেনে না চলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননের রাজধানী বৈরুত ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে

যুদ্ধবিরতি লঙ্ঘন: ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

লেবাননে ইসরায়েলি হামলার পর ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’-এর অভিযোগ তুলে আবারও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ারপোর্ট-গাজীপুর ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব: সড়কমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য-বাংলাদেশের প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা

‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তবায়নে কূটনী‌তিতে নতুন উদ্যোগ

সরকার পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে: মন্ত্রী

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন: সড়কমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী

সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান সিপিজের

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ

ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

‘আসল চুক্তি’ না মানলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ: পাইলট-ক্রু-যাত্রী সবার তথ্য তলব

আবু সাঈদ হত্যা: ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

ঢাকাসহ ৫ বিভাগে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস