ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

আমার বার্তা অনলাইন:
১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩

কানাডার ফেডারেল রাজনীতিতে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন ডলি বেগম। টরোন্টোর দক্ষিণ-পশ্চিম স্কারবরো আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়লাভ করে তিনি এ ইতিহাস গড়েন। এই জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মার্ক কার্নি-এর নেতৃত্বাধীন লিবারেল পার্টি কানাডার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা খলিল রহমান তাঁর ফেসবুক পোস্টে এ ঘটনাকে 'বাংলা নববর্ষের প্রথম দিনের এক আনন্দের খবর' হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সকালে কানাডিয়ান মিডিয়ায় সরাসরি সম্প্রচার দেখে বিষয়টি জেনে তাঁর মন ভরে যায়।

তিনি লিখেছেন, কানাডায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বহু বাংলাদেশি–কানাডিয়ানকে ফেডারেল রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহিত করলেও এতদিন লিবারেল, কনজারভেটিভ কিংবা এনডিপি—কোনো দল থেকেই কেউ সংসদে নির্বাচিত হতে পারেননি। সে সময় অন্টারিও প্রাদেশিক সংসদে একমাত্র বাংলাদেশি–কানাডিয়ান এমপিপি ছিলেন ডলি বেগম।

ডলি বেগম এর আগে অন্টারিও পার্লামেন্টে এনডিপির এমপিপি ও ডেপুটি নেতা হিসেবে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন। খলিল রহমান জানান, বিভিন্ন ফোরাম ও অনুষ্ঠানে তাঁর সঙ্গে ডলি বেগমের নিয়মিত যোগাযোগ ছিল।

তিনি উল্লেখ করেন, টরোন্টোর শহীদ মিনার উদ্বোধন, অন্টারিও পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং ঢাকা–টরোন্টো রুটের উদ্বোধনী ফ্লাইট উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশ নেন। এসব অভিজ্ঞতার আলোকে তিনি ডলি বেগমকে স্নেহভরে 'আমাদের নিজস্ব বোন' বলে সম্বোধন করতেন।

খলিল রহমান আরও স্মরণ করেন, অন্টারিও পার্লামেন্টের এক অধিবেশনে ডলি বেগম এনডিপির উপনেতা হিসেবে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যা তাঁর জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা।

তিনি তাঁর পোস্টে ২০২৪ সালের মার্চ মাসে অটোয়ায় অনুষ্ঠিত এক বৈঠকের কথাও তুলে ধরেন। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যিনি তখন ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য হাই কমিশনে যান। আলোচনার এক পর্যায়ে কানাডার ফেডারেল রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধিত্বের প্রসঙ্গ উঠলে কার্নি জানান, কয়েকজন প্রার্থী মনোনয়ন পেলেও কেউ নির্বাচিত হতে পারেননি।

খলিল রহমান বলেন, তখন তিনি ডলি বেগমের কথা উল্লেখ করলে কার্নি তাঁকে সম্ভাবনাময় নেতা হিসেবে আখ্যা দেন, যদিও সে সময় তিনি লিবারেল পার্টির সদস্য ছিলেন না এবং অভিজ্ঞ লিবারেল নেতা বিল ব্লেয়ারের একই আসনের প্রতিনিধি ছিলেন।

পরবর্তীতে চলতি বছরের শুরুতে ডলি বেগম এনডিপি ত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দেন এবং দলীয় মনোনয়ন পেয়ে উপনির্বাচনে অংশ নেন। খলিল রহমানের মতে, তাঁর সঙ্গে অতীতের সেই আলোচনারই বাস্তব প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে।

তিনি আরও আশা প্রকাশ করেন, ডলি বেগমের নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা বিবেচনায় তিনি ভবিষ্যতে মন্ত্রীসভায় স্থান পেতে পারেন। সে ক্ষেত্রে তিনি প্রথম বাংলাদেশি–কানাডিয়ান ফেডারেল মন্ত্রী হিসেবে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবেন।

আমার বার্তা/এমই

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের জবাব পাঠিয়ে দিয়েছে ইরান। রোববার মধ্যস্থতাকারী দেশ

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের তিন দেশ ড্রোন হামলা হয়েছে। এই

ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

ইরানের ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনা ও জাহাজে ‘ভারী হামলা’ চালানো হবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই