ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

আমার বার্তা অনলাইন
১৭ এপ্রিল ২০২৬, ১৪:১১

ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় চীনের উৎপাদন খাতে চাপ তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারে অংশ নেওয়া ব্যবসায়ীদের ওপর।

চীনের প্লাস্টিক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শাও হাইক্সিয়া জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে তাদের কাঁচামালের খরচ প্রায় ২০ শতাংশ বেড়েছে। তবে বিদেশি ক্রেতাদের ওপর পুরো খরচ চাপিয়ে দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, আমাদের দাম নতুন করে নির্ধারণ করতে হয়েছে, কিন্তু ক্রেতারা এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন। বিদেশি বাণিজ্যনির্ভর কোম্পানির জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।

তার কারখানার মুনাফা কমে ৫-৬ শতাংশে নেমে এসেছে, যা আগে প্রায় দ্বিগুণ ছিল।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক চাহিদা কমে যেতে পারে, যা চীনের রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য বড় ঝুঁকি।

এবারের ক্যান্টন ফেয়ারে প্রায় ৩২ হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য প্রদর্শন করা হচ্ছে।

কিছু প্রতিষ্ঠান উৎপাদন কমে যাওয়ার কথা জানিয়েছে, অনেকেই কাঁচামালের দাম বৃদ্ধির কারণে লোকসানে বিক্রি করছে, আবার কেউ কেউ বাড়তি খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে।

একটি বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, প্লাস্টিক, তামা ও অ্যালুমিনিয়ামের দাম বেড়ে যাওয়ায় তাদের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যে রপ্তানিনির্ভর কিছু কোম্পানি সরাসরি ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধের কারণে ওই অঞ্চলে বিক্রি প্রায় স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় উৎপাদন সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, যেখানে শ্রম খরচ কম এবং শুল্কও তুলনামূলক কম।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য চীন সফরকে ব্যবসায়ীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এটি ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিতে পারে।

সূত্র: রয়টার্স

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রকে অনুসরণ করতে হবে বলে মনে করেন

ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পনের টেবিলে পরিণত করতে চান

আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী

চুক্তি না হলে বুধবার থেকেই ফের ইরানে অভিযান: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে তার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রঙ নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পনের টেবিলে পরিণত করতে চান

চুক্তি না হলে বুধবার থেকেই ফের ইরানে অভিযান: ট্রাম্পের হুঁশিয়ারি

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান