ই-পেপার শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

গুঁড়িয়ে দিলো তৃণমূলের অফিস
আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৬:১২
কলকাতার নিউমার্কেটে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে তৃণমূলের অফিস।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ওপর নৃশংস হামলা এবং অফিসে ভাঙচুর করছেন। এরমধ্যে কলকাতার নিউমার্কেটের মাংসের দোকানে হামলা হয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে নিউমার্কেটের ঐতিহাসিক হগ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে আসেন বিজেপির উগ্র কর্মীরা। তারা সেখানে থাকা তৃণমূল কংগ্রেসের অফিসটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন। ওই সময় সেখানে থাকা মাংসের দোকানেও হামলা চালানো হয়।

ব্যস্ত মার্কেটে এমন ভাঙচুর দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। তারা তখন দ্রুত তাদের দোকানের সাটার বন্ধ করে দেন।

এমন পরিস্থিতিতে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর সেখানে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আর কোনো সহিংসতা না চালাতে পারেন সেজন্য পুলিশের টহল বাড়ানো হয়েছে।

ব্যস্ত মার্কেটে বিজেপির এমন সহিংসতার নিন্দা জানিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রী। তিনি লিখেছেন, “কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট। বাঙালিরা পরিবর্তনের মাঝে আনন্দ করছেন।”

পুলিশের উপস্থিতিতে মাংসের দোকানে হামলা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ডেরেক ও ব্রায়েন। তিনি এক্সে লিখেছেন, “মধ্য কলকাতায়, নিউমার্কেটের কাছে পুলিশের অনুমতি নিয়ে, বিজয় উল্লাসের অংশ হিসেবে, মাংসের দোকান ভাঙার জন্য একটি বুলডোজার নিয়ে আসা হয়। কেন্দ্রীয় বাহিনী চেয়ে চেয়ে দেখেছে। বিজেপির উদ্দেশ্যে আমি বলছি, বিশ্বকে এসব চিত্র দেখতে দিন।” - সূত্র: ইন্ডিয়া টুডে

আমার বার্তা/এমই

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে তার গাড়িবহর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করে বলেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

সৌদি আরবের পবিত্র স্থান ও বেসামরিক স্থাপনায় ইরান-সমর্থিত হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার ফেডারেল

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

সৌদি আরবে প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী গত দুই থেকে তিন সপ্তাহ ধরে আটকে রয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন

এখন থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

এক ব্যাগ রক্তে বাঁচে দুটি প্রাণ

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের