ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ০৯:২৭

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা এবং রাজ্য মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে ১৫ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটলো।

ভারতের সংবিধানের ১৭৪(২)(বি) অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল আর. এন. রবি বিধানসভা ভেঙে দেন। খবর এনডিটিভির।

বিজ্ঞপ্তিতে রাজ্যপাল আর. এন. রবি বলেন, 'ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর দফার (বি) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমি পশ্চিমবঙ্গ বিধানসভা ৭ মে, ২০২৬ থেকে বিলুপ্ত ঘোষণা করছি।'

কলকাতার রাইটার্স বিল্ডিংস থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রাজ্যের মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা।

এই সিদ্ধান্তের কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা নির্বাচনে হারার পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। তিনি দাবি করেছিলেন, ফলাফল তার বিরুদ্ধে গেলেও তিনি দায়িত্ব ছাড়বেন না।

মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমি পদত্যাগ করছি না।' তিনি আরও অভিযোগ করেন, ব্যাপক অনিয়ম, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং সহিংসতার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তাঁর ভাষায়, '১০০টি আসন চুরি করা হয়েছে'। এই নির্বাচনকে তিনি 'গণতন্ত্রের হত্যা' বলেও অভিহিত করেন।

মমতা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও পক্ষপাতের অভিযোগ তোলেন। তিনি বলেন, ভোটগ্রহণ ও গণনার সময় তারা নিরপেক্ষ ছিল না।

২৯৪ আসনের বিধানসভায় তৃণমূল কংগ্রেস ৮০টি আসন পায়, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসন নিয়ে সরকার গঠন করে। মমতা তাঁর নিজ আসন ভবানীপুরেও পরাজিত হন।

তিনি অভিযোগ করেন, লক্ষাধিক ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং দলীয় কর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। এসব অনিয়ম তদন্তে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। নির্বাচনী ফলাফলকে তিনি “গণতন্ত্রের জন্য কালো দিন” বলে আখ্যায়িত করেন এবং দাবি করেন, দল ঐক্যবদ্ধ আছে এবং প্রতিবাদ চালিয়ে যাবে।

আমার বার্তা/জেএইচ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া জোড়া ভূমিকম্পের পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী কারাকাসসহ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার কাতিয়া লা মার শহর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায়

স্পেনে ভয়াবহ দাবদাহে ৪ দিনে প্রাণ গেছে ২১২ জনের

ইউরোপের বড় অংশজুড়ে জেঁকে বসা রেকর্ড ভাঙা দাবদাহে চারদিনে স্পেনে ২১২ জনের প্রাণহানি ঘটেছে। গত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে: শফিকুর রহমান

শোকের মাতমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি

জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশে ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্টও

তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান এলাকায় সতর্ক সোয়াত-র‍্যাব-পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন, ‍চূড়ান্ত ব্রাজিলের প্রতিপক্ষ

চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

২৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

হুট করে ডেকে নিয়ে চিঠি ধরিয়ে বললো, আপনার চাকরি নেই

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন, ১১ মাসে খরচ মাত্র ৪৮ শতাংশ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

চট্টগ্রামে ডাকাতি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল উদ্ধার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কার্যালয় সংকটে ইসি, ব্যবস্থা নিতে গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগে চিঠি