ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডা, গাজায় ইসরায়েলের সমালোচনা

আমার বার্তা অনলাইন:
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০

গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ থাকা গোটা বিশ্বের জন্য লজ্জার বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নিজেদের অবস্থান আবারও জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ম্যাক্রোঁ এসব কথা বলেন।

তিনি বলেন, গাজায় শান্তির কথা বলা হলেও সেখানে এখনো মানবিক সহায়তা পৌঁছানোর পথ পুরোপুরি চালু হয়নি। প্রায় এক বছর আগে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এরপরও গাজার পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকা নিয়ে প্রশ্ন তোলেন ম্যাক্রোঁ।

একই দিনে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আয়োজিত একটি বৈঠকে সভাপতিত্ব করেন ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বৈঠকে বার্নহাম বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করা না গেলে এ বিষয়ে দীর্ঘদিন ধরে কথা বলা রাজনীতিকদের ওপর মানুষের আস্থা আরও কমে যাবে।

বার্নহাম আরও বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে বাণিজ্য বন্ধ করেছে যুক্তরাজ্য। তিনি বলেন, ই১ বসতি প্রকল্প দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা তৈরি করছে। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছিল।

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিস্তিনিদের জন্য ১০ কোটি কানাডিয়ান ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। এই অর্থের ৮০ শতাংশ সরাসরি মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

বাকি ২০ শতাংশ ব্যয় করা হবে শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে। এর মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার কানাডার দীর্ঘমেয়াদি উদ্যোগও রয়েছে।

কার্নি বলেন, গাজার ফিলিস্তিনিরা এখনো ব্যাপক মানবিক দুর্ভোগের মধ্যে রয়েছেন। এ ছাড়া, ই১ বসতি প্রকল্পের সমালোচনা করে ওই বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন কার্নি।

ম্যাক্রোঁ পশ্চিম তীরেও ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। প্রতিবেশীদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এ ধারণা ভুল। এ ধরনের কর্মকাণ্ড ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তাকে আরও দুর্বল করতে পারে বলে সতর্ক করেন তিনি।

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা এক বছর আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। পরে এই তিন দেশসহ আরও কয়েকটি দেশ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেয়। তিন দেশের নেতারা বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে। - সূত্র: আল-জাজিরা

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

বিক্ষোভের নামে সহিংসতা-লুটপাট প্রতিহত করতে রাজধানী রোম, মিলানসহ বেশ কয়েকটি শহরে পুলিশের পাশাপাশি ৫ হাজারের

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

রাতের আঁধারে ঘর ছাড়ার নির্দেশ, চারদিকে অবরোধ, বাইরে যাওয়ার পথও বন্ধ। হঠাৎ এমন পরিস্থিতিতে দিশাহারা

যুক্তরাষ্ট্র চাইলে আজই ইরানে হামলা চালাতে পারে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা চালাতে

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এক হামলার সময় অন্য যাত্রীদের জীবন বাঁচাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি