ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মরক্কোর পররাষ্ট্র,আফ্রিকান সহযোগিতা ও মরক্কোর প্রবাসী মন্ত্রী নাসের বুরিতা। এসময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশের সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন। তাদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সেই সব দেশ মরক্কোর সাহারা অঞ্চলের উন্নয়নে মরক্কোর যে সার্বভৌম পরিকল্পনা রয়েছে তার ভূয়সী প্রশংসা করেন এবং মরক্কোর প্রতি তাদের নিজ নিজ দেশের দৃঢ় সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকার করেন।

মরিশাস প্রজাতন্ত্রের পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুল বুধবার নিউ ইয়র্কে বলেছেন যে, মরক্কোর সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসনই হলো মরক্কান সাহারা বিষয়ক আঞ্চলিক বিরোধের ‘সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান’।

বলিভিয়ার প্লুরিনেশনাল স্টেট বুধবার নিউ ইয়র্কে রাবাতে একটি কূটনৈতিক প্রতিনিধিত্বমূলক কার্যালয় এবং সেই সাথে "দাখলা শহরে একটি বাণিজ্য কার্যালয়" খোলার বিষয়ে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে; এই বাণিজ্য কার্যালয়টি আফ্রিকান বাজারে বলিভীয় পণ্য প্রবেশের ক্ষেত্রে একটি মাধ্যম হিসেবে কাজ করবে।

আর্মেনিয়া মরক্কোর স্বায়ত্তশাসন উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে এবং এটিকে "মরক্কো রাজ্যের ভূখণ্ডগত ঐক্য সুদৃঢ় করার পথ প্রশস্তকারী" হিসেবে বিবেচনা করেছে।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট জনাব ক্রিস্টোফার ল্যান্ডাউ শুক্রবার নিউ ইয়র্কে মরক্কো রাজ্যের সার্বভৌমত্বের অধীনে সাহারা অঞ্চলের উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মরক্কোর পররাষ্ট্র, আফ্রিকান সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বোরিতার সঙ্গে আলোচনার পর মি. ল্যান্ডাউ সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সাহারা অঞ্চলের উন্নয়ন ও এই ভূখণ্ডের ওপর মরক্কোর সার্বভৌমত্বের আওতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছি।”

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জোর দিয়ে বলেন যে, যুক্তরাষ্ট্র “এই সংঘাতের চূড়ান্ত সমাধানের লক্ষ্যে মরক্কো এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।”

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

বিক্ষোভের নামে সহিংসতা-লুটপাট প্রতিহত করতে রাজধানী রোম, মিলানসহ বেশ কয়েকটি শহরে পুলিশের পাশাপাশি ৫ হাজারের

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

রাতের আঁধারে ঘর ছাড়ার নির্দেশ, চারদিকে অবরোধ, বাইরে যাওয়ার পথও বন্ধ। হঠাৎ এমন পরিস্থিতিতে দিশাহারা

যুক্তরাষ্ট্র চাইলে আজই ইরানে হামলা চালাতে পারে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা চালাতে

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এক হামলার সময় অন্য যাত্রীদের জীবন বাঁচাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি