ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বিহারে গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৯:২৩

ভারতের বিহারে গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নৌকাটিতে করে শিশুরা হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসবে যাচ্ছিল। তবে এতে অতিরিক্ত যাত্রী ছিল। পরে নৌকাটি উল্টে গেলে শিশুগুলো প্রাণ হারায়।

নৌকা উল্টে যাওয়ার পর পর সেখানে উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয়রা। তারা মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে নদীতে পড়ে যাওয়া শিশুদের তোলার চেষ্টা করেন। এরমধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে দুজনের অবস্থা গুরুতর। আর মৃত অবস্থায় নদী থেকে পাওয়া যায় ১৩ শিশুর নিথর দেহ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৌ দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার রাতে বিহারের পূর্বাঞ্চলের বৈশালী জেলায় নৌকা উল্টে যাওয়ার ঘটনাটি ঘটে।

রামলক্ষণ নামে এক গ্রামবাসী বলেছেন, নৌকাটি ছিল ছোট এবং এটির অবস্থা ছিল খারাপ। তা সত্ত্বেও এটিতে ঠাসাঠাসি করে ওঠেছিলেন অনেকে।

স্থানীয় চিকিৎসক নির্মল কুমার জানিয়েছেন, যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুজন শিশু আছে। এ দুজনের অবস্থাই খারাপ। তাদের সবাইকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৈশালীর জেলা ম্যাজিস্ট্রেট বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, নদী থেকে ১৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শোকবার্তায় বলেছেন, “বিহারের বৈশালীতে নৌকা উল্টে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।” তিনি নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএফপি

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

বিক্ষোভের নামে সহিংসতা-লুটপাট প্রতিহত করতে রাজধানী রোম, মিলানসহ বেশ কয়েকটি শহরে পুলিশের পাশাপাশি ৫ হাজারের

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

রাতের আঁধারে ঘর ছাড়ার নির্দেশ, চারদিকে অবরোধ, বাইরে যাওয়ার পথও বন্ধ। হঠাৎ এমন পরিস্থিতিতে দিশাহারা

যুক্তরাষ্ট্র চাইলে আজই ইরানে হামলা চালাতে পারে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা চালাতে

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এক হামলার সময় অন্য যাত্রীদের জীবন বাঁচাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট