ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ২০:৫৮

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করে বলেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে তারা হামলা করেছে । একই সঙ্গে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং দেশটির দুটি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানিয়েছে গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর, লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরে সৌদি আরামকোর একটি স্থাপনা, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি সৌদি। তবে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে সৌদি আরব, ভারত, বাংলাদেশ, ইয়েমেন ও নেপালের নাগরিক রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। দাম্মাম বিমানবন্দরে হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার আরামকোর ধাহরান সদর দফতরের কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। যদিও গত সপ্তাহে হুথিরা স্থাপনাটিতে হামলা চালানোর পর থেকে বেশিরভাগ কর্মচারী আগে থেকেই দূর থেকে কাজ করছিলেন।

প্রসঙ্গত, সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

হুথিদের দাবি, সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনী গত ১০০ দিনে ইয়েমেনে দুই হাজার ৯০০টির বেশি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় ৫৬২ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

ইরান সমর্থিত গোষ্ঠীটি আরও বলেছে, ইয়েমেনে সৌদি হামলা বন্ধ না হওয়া এবং দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা সৌদি আরবের গভীরে সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে।

সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

বিক্ষোভের নামে সহিংসতা-লুটপাট প্রতিহত করতে রাজধানী রোম, মিলানসহ বেশ কয়েকটি শহরে পুলিশের পাশাপাশি ৫ হাজারের

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

রাতের আঁধারে ঘর ছাড়ার নির্দেশ, চারদিকে অবরোধ, বাইরে যাওয়ার পথও বন্ধ। হঠাৎ এমন পরিস্থিতিতে দিশাহারা

যুক্তরাষ্ট্র চাইলে আজই ইরানে হামলা চালাতে পারে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা চালাতে

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এক হামলার সময় অন্য যাত্রীদের জীবন বাঁচাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি