ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হলো যুক্তরাষ্ট্রে

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৫, ১৮:০২

বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান রিক্টর। ‘স্কাইরাইডার এক্স১’ নামের বাইকটি যাত্রীবাহী উড়োজাহাজ প্রযুক্তিতে এক বিপ্লবী অগ্রগতি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রযুক্তি পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-তে (সিইএস) উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হয়।

নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘স্কাইরাইডার এক্স১’ মাটি ও আকাশ উভয় ক্ষেত্রেই চলাচল করতে সক্ষম। বাইকটি ব্যবহারকারীদের চলাচলে সর্বোচ্চ স্বাধীনতা দেবে।

রিক্টর আরও জানিয়েছে, স্কাইরাইডার এক্স১-এ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে এটি একটানা ৪০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম। ভ্রমণকে আরো সহজ ও চিন্তামুক্ত করতে বাইকটিতে ৫০ কিলোওয়াটের অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন রয়েছে। বাইকটিতে উন্নত প্রযুক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করতে ৪ অক্ষ বিশিষ্ট এবং ৮ প্রপেলার বিশিষ্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। কার্বন ফাইবার কম্পোজিট এবং অ্যাভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়ামের সমন্বয়ে এর কাঠামো তৈরি করা হয়েছে।

নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে স্কাইরাইডার এক্স১-এ ত্রিমুখী রিডানড্যান্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। ফলে, একটি ইঞ্জিন ব্যর্থ হলেও উড়ন্ত বাইকটি নিরাপদে পরিচালনা করা যাবে। এতে রয়েছে ব্যাটারি সুরক্ষা ব্যবস্থা ও ইমার্জেন্সি প্যারাসুট। এটি যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

স্বয়ংক্রিয় রুট পরিকল্পনা ব্যবস্থা রয়েছে স্কাইরাইডার এক্স১-এ। বাইকটি গন্তব্য অনুযায়ী সবচেয়ে কার্যকর উড়াল পথ নির্ধারণ করতে পারে। সেই সঙ্গে পরিবেশ ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে ওড়ার উচ্চতা, গতি এবং দিক স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। গন্তব্য নির্ধারণের পর স্বয়ংক্রিয়ভাবে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সুবিধাও রয়েছে এতে। যারা নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য রয়েছে ম্যানুয়াল অপশনসহ জয়স্টিক।

আমার বার্তা/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু