ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

টিকটকের অনিশ্চিত ভবিষ্যৎ, মেটার বড় সুযোগ!

আমার বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৫, ১০:৫৭

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় এই শর্ট-ভিডিও অ্যাপ সম্প্রতি ১২ ঘণ্টার জন্য নিষিদ্ধ হয়েছিল। যদিও পরে এটি চালু করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে এটি স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে।

মার্কিন কংগ্রেসের নতুন আইনের কারণে বাইটড্যান্সকে আগামী ৫ এপ্রিলের মধ্যে টিকটকের অন্তত ৫০ শতাংশ মালিকানা বিক্রি করতে হবে কোনো আমেরিকান প্রতিষ্ঠানের কাছে। তা না হলে, পুরো দেশজুড়ে টিকটক নিষিদ্ধ হতে পারে।

এই পরিস্থিতিতে, শর্ট-ভিডিও মার্কেটে আধিপত্য বিস্তারের সুযোগ দেখছে মেটা। টিকটক নিষিদ্ধ হলে, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কমে যাবে এবং রিলস ব্যবহারকারীদের জন্য একটি নতুন অ্যাপ আনার মাধ্যমে মেটা আরও বেশি দর্শক টানতে পারবে।

ইনস্টাগ্রামের রিলসের ভবিষ্যৎ কী?

ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর মধ্যে রিলস অন্যতম। এটি মূলত একটি শর্ট-ফর্ম ভিডিও শেয়ারিং টুল, যা ব্যবহারকারীদের তাদের সৃজনশীল কনটেন্ট প্রকাশ করতে সহায়তা করে। সম্প্রতি রিলসের সময়সীমা ৩০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হয়েছে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, রিলসের জন্য আলাদা একটি অ্যাপ আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনও নিশ্চিত নয়, নতুন অ্যাপ আসলে ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত থাকবে নাকি এটি সম্পূর্ণ আলাদা হবে।

ধারণা করা হচ্ছে, মেটার এই নতুন অ্যাপ টিকটকের বিকল্প হতে পারে। যা ব্যবহারকারীদের আরও আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট তৈরির সুযোগ দেবে।

টিকটক যদি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়, তাহলে রিলসের ব্যবহারকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। কারণ শর্ট-ভিডিও মার্কেটে এখন টিকটকের পরই রিলসের অবস্থান। তবে এটি তখনই সম্ভব, যদি মেটা যথাযথভাবে এই সুযোগ কাজে লাগাতে পারে এবং রিলসের জন্য একটি সুসংগঠিত, ব্যবহারকারী-বান্ধব নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে পারে।

এদিকে অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী অভিযোগ করছেন যে, তাদের ফিডে হঠাৎ করে পর্নোগ্রাফি এবং ভয়ঙ্কর কনটেন্ট দেখা যাচ্ছে। অনেকেই বলেছেন, তারা সহিংসতা এবং দুর্ঘটনার ভিডিও দেখতে পাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এটি অ্যালগরিদম পরিবর্তনের কারণে হতে পারে। মেটা দ্রুত এই সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে।

এই ধরণের সমস্যাগুলো সমাধান না করলে, ব্যবহারকারীরা অন্য বিকল্পের দিকে ঝুঁকতে পারেন, যা ইনস্টাগ্রামের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

আমার বার্তা/জেএইচ

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু