ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোবাইল অপারেটরদের বিধিনিষেধ তুলে নিয়েছে বিটিআরসি

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৫, ১২:১৫

ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে মোবাইল অপারেটরদের বিধিনিষেধ তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অপারেটররা বলছে, এখন তারা এই যন্ত্র ব্যবহার করতে পারবে। এতে মোবাইল ইন্টারনেট–সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

অতীতে অপারেটররা এই যন্ত্র ব্যবহার করতে পারত। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালে বিটিআরসি এই যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। যন্ত্রটি ব্যবহারের সুযোগ দেওয়া হয় শুধু নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের।

এনটিটিএন অপারেটররা সারা দেশে অপটিক্যাল ফাইবার (বিশেষ ধরনের তার) স্থাপন করে এবং তার মাধ্যমে মোবাইল অপারেটরদের সেবা দেয়। মোবাইল অপারেটররা অপটিক্যাল ফাইবার ইজারা নিয়ে তার মাধ্যমে ব্যান্ডউইডথ সঞ্চালন করে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এনটিটিএন অপারেটররা নিজেদের অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র বসিয়ে সেটার সেবা নিতে মোবাইল অপারেটরদের কাছ থেকে টাকা নিত। মূলত এনটিটিএন অপারেটরদের ব্যবসা দিতে মোবাইল অপারেটরদের ওপর যন্ত্রটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রেখেছিল বিটিআরসি।

নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্রটির নাম ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং (ডিডব্লিউডিএম)। এটি এমন একটি প্রযুক্তি, যা মোবাইল নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারের সঙ্গে সংযুক্ত করে। বাংলাদেশে ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত মোবাইল অপারেটররাই বিটিআরসির অনুমতি নিয়ে এই প্রযুক্তি ব্যবহার করছিল।

টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টেলিযোগাযোগ খাতে উচ্চগতির ইন্টারনেট–সেবা প্রদান, নেটওয়ার্ক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দ্রুত ত্রুটি শনাক্ত করতে ডিডব্লিউডিএম গুরুত্বপূর্ণ।

এনটিটিএন থেকে ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে মুঠোফোন অপারেটরের ডিডব্লিউডিএম যন্ত্র ব্যবহারের বিধিনিষেধ তুলে নিয়ে ১০ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে বিটিআরসি।

সুফল কী

অনেক দিন ধরেই বিটিআরসির কাছে ডিডব্লিউডিএম ব্যবহারের সুযোগ চেয়ে আসছিল মোবাইল অপারেটররা। তাদের সেই দাবি পূরণ হলো।

বিটিআরসি সূত্র বলছে, দাবি তোলার ক্ষেত্রে অপারেটররা সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের কথা বলেছিল, যার সুফল পাওয়ার কথা গ্রাহকের।

মোবাইল অপারেটর রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রথম আলোকে বলেন, ‘এটি খুব বড় কোনো সাশ্রয় নয়। এ জন্য আমি তাৎক্ষণিক কোনো সুফলের কথা বলব না। তবে সুফল তো আছেই। আমাদের খরচ যদি কমে যায়, তাহলে তার সুফল গ্রাহকও পাবেন।’

দেশের ইন্টারনেট গ্রাহকদের বেশির ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। বিটিআরসির হিসাবে, গত ফেব্রুয়ারি শেষে মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ। সর্বশেষ ৯০ দিনে একবার ইন্টারনেট ব্যবহার করলেই তাঁকে গ্রাহক হিসেবে ধরে বিটিআরসি।

মোবাইল ইন্টারনেটের দাম কমবে কি না, জানতে চাইলে মোবাইল অপারেটর বাংলালিংকের করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিডব্লিউডিএম ব্যবহারে মাত্র অনুমোদন পেলাম। সময় লাগবে। আমরা দেখব কীভাবে গ্রাহককে সুবিধা দেওয়া যায়।’

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু