ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

আমার বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন করার সুযোগ নেই। ফলে স্কুল বা কলেজ জীবনে তৈরি করা অপ্রাসঙ্গিক ইউজারনেমই পরবর্তীতে অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করতে বাধ্য হন অনেকেই। এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল।

গুগল এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা একই গুগল অ্যাকাউন্ট বজায় রেখে জিমেইলের ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, বর্তমান @gmail.com ইমেইল ঠিকানা বদলে একই ডোমেইনের একটি নতুন জিমেইল ঠিকানা নেওয়া যাবে। এ ক্ষেত্রে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না এবং ডেটা হারানোরও কোনো ঝুঁকি থাকবে না। গুগল ড্রাইভ, ফটোস, ইউটিউব, প্লে স্টোরসহ সব সার্ভিস আগের মতোই ব্যবহার করা যাবে। কেনাকাটা, সাবস্ক্রিপশন কিংবা অ্যাকাউন্টের পুরোনো তথ্যেও কোনো পরিবর্তন হবে না।

তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। যাদের মূল ইমেইল ঠিকানা @gmail.com এ শেষ হয়, কেবল তারাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। অফিসিয়াল, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বা কাস্টম ডোমেইনের ইমেইল অ্যাকাউন্ট এই সুবিধার আওতায় আসবে না। নতুন ইমেইল ঠিকানাটিও অবশ্যই @gmail.com ডোমেইনের হতে হবে।

গুগল ধাপে ধাপে এই ফিচার চালু করবে। যাদের অ্যাকাউন্টে এটি সক্রিয় থাকবে, তারা Google Account Settings থেকে Personal info অপশনে গিয়ে Email সেকশনে নতুন এই অপশনটি দেখতে পাবেন। ইউজারনেম পরিবর্তনের পর পুরোনো ও নতুন দুই ঠিকানায় পাঠানো সব ইমেইলই একই ইনবক্সে পৌঁছাবে। পাশাপাশি পুরোনো ইমেইল ঠিকানাটি রিকভারি অ্যাড্রেস হিসেবে সংরক্ষিত থাকবে এবং উভয় ঠিকানা দিয়েই অ্যাকাউন্টে লগইন করা যাবে।

তবে ইউজারনেম পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম ও সীমাবদ্ধতাও রেখেছে গুগল। একবার পরিবর্তনের পর পরবর্তী ১২ মাসের আগে আবার ইউজারনেম বদলানো যাবে না। এই সময়ের মধ্যে চাইলে আগের ইমেইল ঠিকানায় ফিরে যাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি এই সময়ের মধ্যে পুরোনো জিমেইল ঠিকানা ব্যবহার করে নতুন কোনো গুগল অ্যাকাউন্ট খোলাও সম্ভব হবে না। একটি গুগল অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তন করা যাবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টে মোট চারটি জিমেইল ঠিকানা ব্যবহারের সুযোগ থাকবে।

কিছু পুরোনো সার্ভিসে, যেমন আগের ক্যালেন্ডার ইভেন্টে, সাময়িকভাবে পুরোনো ইমেইল ঠিকানা দেখা যেতে পারে। তবে নিরাপত্তার বিষয়ে গুগল জানিয়েছে, ব্যবহারকারীর পুরোনো জিমেইল ঠিকানা অন্য কেউ কখনোই ব্যবহার করতে পারবে না। এটি স্থায়ীভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গেই সংযুক্ত থাকবে।

সব মিলিয়ে, গুগলের এই নতুন ফিচারটি তাদের জন্য বড় স্বস্তির খবর, যারা পেশাগত বা ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে জিমেইল ইউজারনেম পরিবর্তনের সুযোগের অপেক্ষায় ছিলেন। ফিচারটি সবার জন্য চালু হলে বহু ব্যবহারকারীর ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন