ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি শহীদুল হকসহ ৬ জন

আমার বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৫, ১২:১১

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ১০টার আগে প্রিজন ভ্যানে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়।

অন্য পুলিশ কর্মকর্তারা হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা, চঞ্চল চন্দন সরকার (সাবেক এএসআই), রাজন কুমার সাহা (সাবেক সহকারী পুলিশ কমিশনার), এস এম মাইনুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার)।

সোমবার (২৪ মার্চ) নির্ধারিত দিনে পৃথক তিনটি মামলায় ছয় আসামিকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর মধ্যে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে নাটক সাজিয়ে নয়জন ইসলামি মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যার ঘটনায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সঙ্গে আগামী ৭ মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে ৬ মার্চ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

একই সঙ্গে ২৪ মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এছাড়া আগামী ৭ মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে আমরা বলেছি, মানবতাবিরোধী অপরাধের জন্য দুইটি উপাদান লাগে। একটি হল- সিস্টেমেটিকালি এই ঘটনা ঘটতে হয়। আরেকটি হল ওয়াইডস্প্রেডলি। এই দুই উপদান ঘটনাটিকে কাভার করে। কারণ একটি সিস্টেম ক্রাইম। এটি হলো ধর্মীয় কারণে এই যুবক ব্যক্তিদের ওপর নিপীড়ন চালানো হয় এবং তাদের গুলি করে হত্যা করা হয়। তাদের অপরাধ ছিল তারা সরকারবিরোধী মনোভাবাপন্ন ছিলেন। তারা ইসলামিক আইডিওলজি অনুসরণ করতেন। এজন্য তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে এনে একটি জায়গায় আটক রেখে সবাইকে জানানো হতো তারা জঙ্গি। আসলে তারা কেউই জঙ্গি ছিল না।

জানা গেছে, ২০১৬ সালে সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অভিযানে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলা হয়।

ওইদিন অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছিলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

আমার বার্তা/জেএইচ

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো

মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার

শাপলা চত্বরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা ও বাবু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার বিচারের

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর