ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন, এখন বাস্তবে স্বাধীন দেখতে চাই: সুপ্রিম কোর্ট বার

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮
বক্তব্য রাখছেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন হয়েছে, এখন বাস্তবে স্বাধীনতা দেখতে চাই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীন হওয়ার পর এখন বিচার বিভাগ যদি প্রভাবিত হয়, স্বেচ্ছাচারী হয়, সেই ভয় পাচ্ছি। সরকারের তো কোনও নিয়ন্ত্রণ নেই। এ ক্ষেত্রে সচিবালয়ের দ্বারা বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে কিনা। তবে আমি বিশ্বাস করি, এটা সম্ভব হবে। এজন্য যোগ্য বিচারক নিয়োগ দিতে হবে।

তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর এখন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আশা করি।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ জারি বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি মাইলফলক ও ঐতিহাসিক ঘটনা। তবে সচিবালয় অধ্যাদেশে বিচারক নিয়োগের নীতিমালায় বিচারকদের প্রতিনিধি আছে, আইনজীবীদের প্রতিনিধি নেই। এটি বৈষম্যমূলক। আমরা আশা করি, ভবিষ্যতে এটি করা হবে।

আইনজীবী সমিতির সভাপতি আরও বলেন, প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগ থাকা, বিচার বিভাগের ইতিহাসে একটি মাইলফলক ও ঐতিহাসিক ঘটনা। সুপ্রিম কোর্ট তথা বিচার বিভাগ শক্তিশালী হলে আইন পেশার সম্মান বাড়বে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার দাবি পূরণ হয়েছে। এখন বাংলাদেশের মানুষ বাস্তবে দেখতে চায়, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির মঞ্জু, সভাপতি সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সহসম্পাদক মোহাম্মদ আবদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জের

মানবতাবিরোধী অপরাধ: জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা