ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১২:২২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট।

তার বিষয়ে রুল খারিজ করে রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অপর চার মামলায় তার জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে হত্যাসহ পৃথক পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর রুল দেন হাইকোর্ট।

আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানিতে ছিলেন।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে তার জামিন মঞ্জুরের পর ওই পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দু’দিনব্যাপী ভোট গ্রহণ শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নিরাপদে রেল ভ্রমণের জন্য ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার

পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজবাড়ীর গোয়ালন্দ থানাধীন ভেলাপচা এলাকায় মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তার নামে এক পল্লী চিকিৎসককে

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া রিট খারিজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ৭ এপ্রিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

জনস্বার্থ ও আইনের মুখে উচ্ছেদকৃতদের জীবিকা

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান চীনের

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে: ঢাবি উপাচার্য

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারায় আনতে কাজ করছে সরকার

কুমিল্লায় গঠিত হচ্ছে ওয়াসা: নাগরিক সেবায় নতুন মাইলফলক

ইসির ৪৯৩ কোটি টাকার সার্ভার প্রকল্পে সায় দিলেন না প্রধানমন্ত্রী

আজ এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭ জন

ফেনসিডিল রাখায় বেনাপোলের নারী মাদক কারবারির যাবজ্জীবন

বোনজামাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতেন দুই ভাই

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী

সেবা ও উৎপাদন খাতে ভর করে এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে

সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

কোরবানির চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা বৃদ্ধি

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন

টেস্ট র‍্যাঙ্কিং: ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

টিকিটের জন্য ‘ডিজিটাল যুদ্ধ’, চোখের পলকেই শেষ ট্রেনের আসন

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর