ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

পিছিয়ে থাকা নারীদের নিয়ে স্বপ্ন বুনেন নাদিরা

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩১

সিলেটি কন্যা নাদিরা আবুল কোরেশী। শৈশব থেকেই আঁকাআঁকি ও নকশা করার শখ তার। শখের কাজ দিয়েই দূরন্তপনা কৈশোরে তিনবার ঝাঁপিতে মেলে তার জাতীয় পুরস্কার। কলেজের গন্ডি শেষে উচ্চ শিক্ষার জন্য দূর আমেরিকায় পাড়ি জমান সেই নাদিরা। উচ্চশিক্ষা শেষে সেখানেই কর্মজীবন শুরু করেন তিনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরেক সিলেটি সন্তান রাশেদ ওয়াহিদ এর সাথে। রাশেদ ওয়াহিদ ছিলেন কানাডা প্রবাসী। বিয়ের পর তিনিও আমেরিকায় চলে আসেন। নাদিরা ও স্বামী রাশেদ দু'জনেই আমেরিকায় ভিন্ন দুইটি আইটি ফার্মে কর্মরত। এক পুত্র সন্তান নিয়ে সুখের সংসার তাদের। নাদিরা আমেরিকায় বসবাস করলেও হৃদয়ে লালন করেন নিজ মাতৃভূমি বাংলাদেশকে। ভালোবাসেন মাতৃভূমির মানুষদেরও।

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার এবং বাংলাদেশের পিছিয়ে থাকা মানুষদের কর্মদক্ষ করে গড়ে তোলার, তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্বশালী করার, তাদের জীবন যাত্রার মান উন্নয়ন, শিক্ষার আলোয় আলোকিত করার ও শিল্প চর্চায় সম্পৃক্ত করার আকাঙ্খা জন্মায় তার মনে। আকাঙ্খার প্রতিফলন ঘটাতে ছোট্ট বেলার শখ আঁকাআঁকি আর নকশা নিয়েই পরিকল্পনা আঁকেন তিনি।

সিলেট নগর থেকে বেশ দূরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সুবিধাবঞ্চিত নারী ও কন্যাদের সংঘবদ্ধ করে তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। তিনি তাদের মনে সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগায়। তাদের জন্য প্রতিষ্ঠা করেন আবুল হোসেন কোরেশী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তিনি উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিভোর এ মানুষদের কাপড় বুনা, কাপড়ে নকশা করা, বুটিক করা, শাড়ি-থ্রিপিস তৈরী ইত্যাদি বিষয়ে জাতীয় পর্যায়ের প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে আরও পাকাপোক্ত করে তোলেন। এই প্রকল্পের মাধ্যমে তাদের জন্য কারখানা গড়েন কানিশাইল এর পাহাড়ি অরণ্যে।

তিনি স্বপ্ন দেখেন এই মানুষগুলোকে নিয়ে বিশাল একটি উদ্যোক্তা পরিবার গড়ার। নাদিরা তাদের মনের মাধুরি দিয়ে তৈরী পণ্যগুলো বাজারজাত করতে শাটী নামে একটি ব্র‍্যান্ডও প্রতিষ্ঠা করেন তিনি। শাটীর মাধ্যমে বাঙালিয়ানা এই পণ্যগুলো দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের প্রায় ২৫টি দেশে শোভা ছড়ায়। এতে করে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বময় মর্যাদা লাভ করে। এটাও নাদিরার অন্যতম লক্ষ্য। আর এ থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থও এই নারী ও কন্যাদের ফেরত দেয় নাদিরা কোরেশী।

শুধু তাই নয়, এই সকল পরিবারের মেয়েদেরকে স্কুল-কলেজ মুখী করার জন্য নিয়মিত শিক্ষাবৃত্তি দিয়ে থাকেন নাদিরা। তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য তাদেরকে কম্পিউটার ও আইটির উপরও দক্ষ করে তোলেন। তাদেরকে সংস্কৃতি বান্ধব ও ক্রীড়ামোদী করে গড়ে তোলার জন্যও করে নানা আয়োজন। গত ১ ও ২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী তেমনি একটি আয়োজন হয় পাহাড়ের পাদদেশ এ কানিশাইল গ্রামে। এখানে সুবিধাবঞ্চিত এ মানুষদের জন্য আনন্দ উৎসবের আয়োজন করে নাদিরা কোরেশী।

উৎসবে দুই দিন ব্যাপি চলছিল দেশীয় সব খেলার প্রতিযোগিতা, নাচ-গাণ-আবৃত্তি, রং মাখা, ভোজনবিলাস ও ফুচকা, চটকপটি, পিঠাপুলির বিশাল আয়োজন। নাদিরার পরিবারের সদস্য ও স্বজনরাও অংশ নেয় এই উৎসবে। সবাই মিলেমিশে এই আনন্দ উপভোগ করে। নাদিরাই পুরো উৎসব আয়োজনটির পরিচালনা ও সঞ্চালনা করেন। ঈদকে সাম্যের উৎসব বলা হলেও এ দেশে ঈদে বৈষম্য ই বেশী হয়। কিন্তু নাদিরার আয়োজনকৃত এই আনন্দ উৎসব সত্যিই সাম্যের উৎসব হয়ে উঠেছিল। এই সাম্যতাই তার বিশাল উদ্যোক্তা পরিবার গড়ার অন্তহীন পথযাত্রার শক্তি হবে।

আমার বার্তা/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু