ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ঈদের সকাল বিকাল ও রাতের বেলার সাজগোজ

আলিমা আফরোজ লিমা
০৪ জুন ২০২৫, ১৬:০০

ঈদ মানেই আনন্দ। কুরবানির ঈদের প্রস্তুতি রোজার ঈদের চেয়ে বেশ ভিন্ন হয়। তা ছাড়া এখন যেহেতু গরম, তার মধ্যে আবার বর্ষাকাল। এ সময় যখন-তখন বৃষ্টি হতে পারে আবার প্রখর রৌদ্রোজ্জ্বল দিনও হতে পারে। সে ক্ষেত্রে ঈদে পোশাক ও সাজের ক্ষেত্রে বেশ সতর্ক থাকা উচিত। আর কুরবানির ঈদে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত কমবেশি সবাই ব্যস্ত থাকে কুরবানির মাংস কাটা, ভাগ করা, সংরক্ষণ, বিলানো ও অতিথিদের আপ্যায়নের কাজে নিয়োজিত থাকা ইত্যাদি কাজে।

সকালের সাজ : ঈদের দিন সকালের মেকআপ হবে হালকা ও পোশাক হওয়া চাই ঘরোয়া ও যথাসম্ভব আরামদায়ক। সকালে গোসল করে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। এ ক্ষেত্রে সালোয়ার কামিজের পাশাপাশি কাফতান সেরা পছন্দ হতে পারে। গরমে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক, তাই মেকআপের আগে কিছুক্ষণ বরফ ব্যবহার করুন মুখে। এতে মুখ বেশি ঘামবে না আবার মেকআপও সেট হয়ে থাকবে অনেকক্ষণ। তারপর মুখে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, প্রাইমার ব্যবহার করুন। সকালের সাজে বিবি বা সিসি ক্রিম ব্যবহার করলে একটা ন্যাচারাল লুক পাবেন। এ সময় ভারী কোনো ফাউন্ডেশন ব্যবহার করবেন না। এবার লুস পাউডার ব্যবহার করে নিন। আইব্রো এঁকে নিন হালকা করে। চোখে কাজল না দিয়ে বরং আইলাইনার ব্যবহার করুন সকালের সাজে। মাশকারা বুলিয়ে নিন হালকা করে।

বিকালের সাজ : সকাল থেকে দুপুর সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন কুরবানির ঈদের দিন। তবে সব কাজ শেষে দুপুরের খাবারের পর অনেকেই বিকালে এ দিক সে দিক ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। সে ক্ষেত্রে বিকালের সাজে একটু স্নিগ্ধ আভা থাকতে হবে সাজে। যদি ঘরেই থাকেন তা হলে আরামদায়ক পোশাক পরুন। নতুন কোনো সালোয়ার-কামিজ পরুন। চাইলে শাড়িও পরতে পারেন। আর যদি বাইরে যান তা হলে একটু ভারী পোশাক পরতেই পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে সাজুন এ সময়। ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করে উজ্জ্বল আইশ্যাডো, ব্লাশন, হাইলাইটার ও গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন পছন্দসই। তবে অবশ্যই অতিরিক্ত সাজবেন না। এ সময় যখন-তখন বৃষ্টি হতে পারে, তাই বাইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুভ মেকআপ ব্যবহার করুন। তা হলে বৃষ্টিতে ভিজলেও মেকআপ নষ্ট হবে না।

রাতের সাজ : ঈদের রাতে অনেকেই বিভিন্ন দাওয়াতে যান কিংবা নিজেদের মতো করে ঈদ উদযাপন করতে বিভিন্ন প্ল্যান করেন। সে ক্ষেত্রে রাতের সাজে একটু ভিন্নতা আনুন। ঝলমলে পোশাক পরতে পারেন রাতে। রাতের সাজ কিছুটা গর্জিয়াস হলে ক্ষতি নেই। উজ্জ্বল রঙের পোশাক পরুন। মেকআপের ক্ষেত্রে নিজেকে অতিরঞ্জিত করবেন না। একে একে আইব্রো, চোখ সাজিয়ে নিন নিজের মতো করে। তারপর কন্টোরিং, ব্লাশন, হাইলাইটার ব্যবহার করে গাঢ় লাল, গোলাপি বা পছন্দের রঙের লিপস্টিক ব্যবহার করুন। চুল ছেড়ে রাখতে পারেন। বড় চুল হলে ফ্রেঞ্জ বেণী কিংবা পনিটেইলও করতে পারেন। চাইলে হেড ব্রেইড ব্যান্ডগুলোও পরতে পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে জুয়েলারি পরুন। পোশাকে ভারী কাজ থাকলে হালকা জুয়েলারি পরুন। আর সিম্পল পোশাকের সঙ্গে পছন্দসই জুয়েলারি, চুরি ইত্যাদি পরতে পারেন।

আমার বার্তা/এল/এমই

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

ডাবের পানি প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখে। প্রতিদিন ডাবের পানি পান করলে তা রাতারাতি নয়, বরং

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ছুটির দিন সবার বাসাই মুরিগর মাংস রান্না হয়। বেশি বেশি তেলও মসলা দিয়ে রান্নার কারণে

স্বীয় কর্মে নন্দিত আজও এক মহিয়ষী নারী : কে এই ভিকারুণ নেসা নুন?

ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ চিনেন না এমন কেউ বাংলাদেশে খুব কমই আছে। ঢাকার

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস যাঁদের আছে, তাঁরা এই তীব্র তাপপ্রবাহের সময় অস্বস্তিতে ভোগেন। অনেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য