ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

পানিফল খেলে হার্ট-লিভারের সুস্থতার পাশাপাশি আরও যা পাওয়া যায়

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ১০:৪২

শীতকাল এসেছে, এবং এই মৌসুমে বাজারে পাওয়া যায় নানা ফলের মধ্যে অন্যতম হলো পানিফল। পানিতে জন্ম হওয়া এই ফলটি পুষ্টিতে সমৃদ্ধ। প্রতি ১০০ গ্রামে প্রায় ৫৮৪ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এছাড়া এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি৬, ম্যাঙ্গানিজ ও কপার আছে। এই সব উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নানা রোগ প্রতিরোধে সাহায্য করে।

মুম্বাইয়ের পুষ্টিবিদ লিমা মহাজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিফলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা তুলে ধরেছেন।

১. হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ

পানিফলে থাকা পটাশিয়াম অতিরিক্ত সোডিয়ামের প্রভাব কমায়, রক্তনালী শিথিল করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়।

২. প্রদাহ কমাতে সহায়ক

ফলটিতে ফেরুলিক অ্যাসিড ও ফাইসেটিনের মতো অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এগুলো ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে এবং শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সহায়ক।

৩. ওজন নিয়ন্ত্রণে সাহায্য

পানিফল কম ক্যালোরি ও বেশি ফাইবারযুক্ত। এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, অতিরিক্ত খাবারের প্রয়োজন কমে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

৪. শরীরে পানি সরবরাহ

ফলে প্রচুর পরিমাণে জল থাকে, যা শরীরের জল ঘাটতি পূরণ করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

৫. হজম শক্তি বৃদ্ধি

পানিফলের ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক।

৬. লিভারের সুরক্ষা

এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট লিভারকে টক্সিন থেকে রক্ষা করে। এটি লিভারের স্বাস্থ্য বজায় রাখে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে।

৭. ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে সম্ভাবনা

ফলটির ফেরুলিক অ্যাসিড কিছু ধরনের ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে পারে। তবে এই বিষয়ে আরও গবেষণা চলছে, তাই নিশ্চিতভাবে বলা যায় না।

পানিফল শুধু সুস্বাদু নয়, এটি শরীরের জন্য একাধিক উপকার বয়ে আনে। বিশেষ করে হৃদয়, লিভার এবং হজম সংক্রান্ত সমস্যায় এটি উপকারী হতে পারে।

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

ডাবের পানি প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখে। প্রতিদিন ডাবের পানি পান করলে তা রাতারাতি নয়, বরং

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ছুটির দিন সবার বাসাই মুরিগর মাংস রান্না হয়। বেশি বেশি তেলও মসলা দিয়ে রান্নার কারণে

স্বীয় কর্মে নন্দিত আজও এক মহিয়ষী নারী : কে এই ভিকারুণ নেসা নুন?

ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ চিনেন না এমন কেউ বাংলাদেশে খুব কমই আছে। ঢাকার

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস যাঁদের আছে, তাঁরা এই তীব্র তাপপ্রবাহের সময় অস্বস্তিতে ভোগেন। অনেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য