ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা

তরুণ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আনসারে জনবল বাড়ানো হচ্ছে

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৫, ১৩:২৯

আনসার ও ভিডিপি সদস্যদের ছুটি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণদের কর্মসংস্থানের জন্য আনসার বাহিনীতে জনবল বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ৬০ লাখের বেশি আনসার সদস্য। তাদের কীভাবে উন্নতি, প্রশিক্ষণ দিয়ে আরও কীভাবে জনগণের সেবার কাজে লাগানো যায় সে ব্যাপারে আলোচনা চলছে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত উন্নত ও কার্যকরী প্রশিক্ষণ আরও ভালো করা যায় তা নিয়ে আজ আলোচনা করেছি। মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা নানা সমস্যা অবগত করেছেন। কিছু সমস্যা আছে, সেগুলো যতো তাড়াতাড়ি সমাধান করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি। বিভিন্ন সমস্যা, দুর্যোগে কিন্তু আনসার সদস্য বিভিন্ন বাহিনীর সঙ্গে কাজ করে। আনসার সদস্যরাই মুখ্য ভূমিকা পালন করে। যেমন গত দুর্গাপূজায় আনসার সদস্যরা কাজ করেছে। আবার নির্বাচনের সময় তাদের বড় ভূমিকা থাকে।

তাদের নানা সুযোগ সুবিধার অভাব আছে, সেগুলো আমরা দেখছি উল্লেখ করে তিনি বলেন, তরুণদের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধিতে ভালো ভূমিকা পালন করতে পারে আনসার। আনসার বাহিনীকে এক লাখ জনবলে উত্তীর্ণ করা গেলে কর্মসংস্থান ব্যবস্থান সম্ভব। অদূর ভবিষ্যতে হয়তো এটা করা সম্ভব হবে।

আনসারদের নানা অভিযোগ, দাবি নিয়ে আন্দোলন হয়েছে। সচিবালয় ঘেরাও করা হয়েছে। এপ্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের চাকরিতে যে বিরতি সেটা আর থাকছে না, তারা নিয়মিত কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

আমার বার্তা/জেএইচ

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা