ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

কোনো দলের নির্বাচনে অংশগ্রহনের প্রক্রিয়া সরকার বাতলে দেবে না

আমার বার্তা অনলাইন:
২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ করার প্রক্রিয়া কিংবা মাঠে ফেরার প্রক্রিয়া সরকার বাতলে দেবে না।

উপদেষ্টা বলেন, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটির ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে — রাজনৈতিক দল হিসেবে তারা সতর্কতামূলক বার্তা দিতেই পারেন। কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ উপদেষ্টা পরিষদে থেকেই রাজনৈতিক দল গঠন করছেন সেটি আমার জানা নেই। আর শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন, যদি রাজনৈতিক দল গঠন করেন তবে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দিয়েই তা করা হবে। কাজেই এখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এ কথাগুলো বলতেই পারে। সেটাও অন্তর্বর্তী সরকার বিবেচনায় রেখেছে।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি বলেছে, এখনো অনাস্থার কোনো পরিবেশ তৈরি হয়নি। কাজেই অনাস্থা তৈরির মতো কোনো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না।

নির্বাচন নিয়ে কি পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণসহ সবাইকে জানিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনে গিয়েও একই কথা বলেছেন। এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার আর কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা জানিয়েছেন সেই সময়সীমার মধ্যেই এখনো আমরা স্থির রয়েছি।

এই সময়ের মধ্যে সংস্কার এবং বিচার সম্ভব কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়গুলো প্রক্রিয়াকেন্দ্রিক। এগুলো কখন শুরু হয়ে শেষ হবে আর কখন শেষ হবে সেটি আগে থেকে বলে দেওয়া যায় না। এখন ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা তাদের চূড়ান্ত প্রতিবেদন ৩১ জানুয়ারির মধ্যে দেবেন। তারপর এই চূড়ান্ত প্রতিবেদন নিয়ে সরকার কেমন করে কাজ করবে বা কেমন করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলবে অথবা কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সেই সময় নির্ধারিত করে বলা সম্ভব নয়। তাছাড়া অন্তর্বর্তী সরকারের এমন কোনো ম্যান্ডেট নেই যে, আজকেই সরকার গঠন করে কালকেই সব সংস্কার শেষ করে পরশুদিন নির্বাচন করব। এভাবে সম্ভব না। তাছাড়া সংস্কার প্রক্রিয়াটি যেন স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক হয় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। তবে আমরা যে সময়সীমার কথা বলছি, সেই সময়ের মধ্যেই কিছু বিচারের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে চায় সেটি সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা বলেছি, কোন দল নির্বাচন করবে বা কেমন করে রাজনীতির মাঠে ফিরবে সেটি সেই দলের ওপর নির্ভর করে। এটার প্রক্রিয়া সরকার বাতলে দেবে না।

আমার বার্তা/এমই

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

বাংলাদেশে ব্যবসা ও রাজনীতির ক্রমবর্ধমান যোগসাজশ শুধু সুশাসনকেই ক্ষতিগ্রস্ত করছে না, এর প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সহনশীলতার ঘাটতি থাকলে সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ডেঙ্গু, জলাতঙ্ক ও হামের টিকা এবং সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ