ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে: উপদেষ্টা ফারুকী

আমার বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬

বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল, এখন পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা ফারুকী বলেন, ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে সংশোধন করা গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার পদ্ধতি অদ্ভুত। এখানে একটা কোটারি পদ্ধতি আছে, কোটারি স্বার্থের ব‍্যবস্থাটি দূর করে পুরো একাডেমি সংস্কারের ব‍্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলা একাডেমিকে বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছিল, নতুন চিন্তা প্রবেশের জায়গায় রাখা হয়নি। আমি বলছি না যারা পুরস্কার পেয়েছে সবাই খারাপ। সলিমুল্লাহ খান, মাসুদ খানের মতো বড় লেখকেরা পুরস্কার পেয়েছেন।

তিনি আরও বলেন, বাংলা একাডেমিতে এমন এক ব‍্যবস্থা ছিল সেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া সদস্য হতে পারবে না। সলিমুল্লাহ খানও দুই বার বাংলা একাডেমির সদস্য হতে চেয়ে পারেননি। যারা ভালো চিন্তা করছে তাদের অন্তর্ভুক্তির জায়গা না থাকলে বুঝতে হবে একাডেমিটা ঠিকমতো চলছে না। পরিচালনা পদ্ধতি থেকে নীতিমালা সব সংস্কার করতে হবে যাতে এটি একটি চলমান প্রতিষ্ঠান হতে পারে।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, বাংলা একাডেমি পুরস্কার বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। এটি রিভিউ করার জন্য রিভিউ কমিটি কাজ করছে। পুরো বাংলা একাডেমিটাকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটির কথা বলা হয়েছে।

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

বাংলাদেশে ব্যবসা ও রাজনীতির ক্রমবর্ধমান যোগসাজশ শুধু সুশাসনকেই ক্ষতিগ্রস্ত করছে না, এর প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সহনশীলতার ঘাটতি থাকলে সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র