ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল প্রার্থীদের

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪
আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬

শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি তালুকদার পিয়াস বলেন, আদালতের রায় আসার আগ পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তৃতীয় ধাপের প্রার্থীরা।

কুমিল্লা থেকে আসা মাহবুবুর রহমান নামে একজন বলেন, আমরা এই সরকারের সময়ে সব ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। আমাদের আগে আরো দুই ধাপের নিয়োগ সম্পন্ন হয়ে তারা চাকরিতে যোগদান করেছেন। কিন্তু আমরা ঝুলে আছি।

তিনি বলেন, আমাদের অনেকে আগের চাকরি ছেড়ে দিয়েছেন নতুন চাকরিতে যোগদান করবেন বলে। কিন্তু এটি না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার দাবি জানাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

নওরীন চাঁদনী নামে আরেকজন বলেন, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ৬৫৩১টি পরিবার আর্থিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতেন। তারা এই প্রাথমিকে যোগদান করার জন্য কর্মরত সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। আমাদের মধ্যে অনেকেরই বয়স শেষ, তাদের আর কোনো চাকরিতে আবেদন করার সুযোগও নেই।

আমার বার্তা/এমই

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি