ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ডিসি সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় থাকবে আইনশৃঙ্খলার উন্নয়ন

আমার বার্তা অনলাইন:
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব

এবারের জেলা প্রশাসক সম্মেলনের (ডিসি সম্মেলন) প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয় থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের আয়োজনের সব প্রস্তুতি আমরা প্রায় শেষ করে আনতে পেরেছি। এবারের সম্মেলনে মোট কার্য অধিবেশন হবে ৩০টি। আরও চারটি অধিবেশন হবে বিশেষ। এরমধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা। এই চারটি বাদ দিয়ে বাকি ৩০টি হবে কর্ম-অধিবেশন।

তিনি বলেন, প্রধান অনুষ্ঠান হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাটি হবে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধান বিচারপতির সঙ্গে নির্দেশনা গ্রহণের যে একটি প্রোগ্রাম আছে, সেটি হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আর প্রধান উপদেষ্টার অফিসের সঙ্গে সম্পর্কিত একটি এবং তার (প্রধান উপদেষ্টা) সঙ্গে আরেকটি কর্ম অধিবেশনসহ দুটো হবে প্রধান উপদেষ্টার অফিসে।

তিনি আরও বলেন, এবারের প্রধান-প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারকরণে ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচনে কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং আরও অন্যান্য বিষয়; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্ন্যান্স, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ পরিষেবার উন্নয়ন, পরিবার সংরক্ষণ ও দূষণ রোধের বিষয়ে আলোচনা, ভৌত অবকাঠামো উন্নয়ন, উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।

সাম্প্রতিক অতীতে যেসব সম্মেলনগুলো হয়েছে সেগুলোর কার্যক্রম বা সিদ্ধান্ত কতটা বাস্তবায়ন হয়েছে সেটি পর্যালোচনা করেছি এবং সামনের দিকে আরও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

আমার বার্তা/এমই

তামাক কর বাড়িয়ে একক মূল্যস্তর নির্ধারণের দাবি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের ওপর কর বৃদ্ধি এবং সিগারেটের বিদ্যমান চার স্তরের পরিবর্তে একক মূল্য

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আগামী জু‌নের মাঝামা‌ঝি‌তে দা‌য়িত্ব পালন কর‌তে ঢাকায় আসবেন। অন্যদি‌কে,

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

নৌ পরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক কর বাড়িয়ে একক মূল্যস্তর নির্ধারণের দাবি

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন