ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

মাস্কটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক আজ

আমার বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮

ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশে কিছুটা অস্থিতিশীলতা তৈরি করেছে। যার ফলে ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ও ভারতের দূতদের তলব-পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির প্রতিক্রিয়া ঢাকাকে ব্যতীত করেছে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র বলছে, দুই নিকট প্রতিবেশীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অস্বস্তি দূর করার বিষ‌য়ে গুরুত্ব দে‌বে উভয়পক্ষ। শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া, তৌহিদ-জয়শঙ্করের আলোচনায় সীমান্ত প্রসঙ্গ, ভিসা চালু, তিস্তা, গঙ্গা চুক্তির নবায়নসহ দু’দেশের চলমান বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টদের অভিমত, গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে।

তবে গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর সাম্প্রতিক সময়ে দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে আস্থা বাড়ার মতো একটি উদ্যোগ দৃশ্যমান বা চোখে পড়েছে। গত ৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ একে-অপরের দেশে আটক মোট ১৮৫ জন জেলেকে নিজ দেশে ফেরত দিয়েছে। একই সঙ্গে দুই দেশ আটক হওয়া নৌযানগুলো হস্তান্তর করেছে। দিল্লির বিদেশ সচিবের ঢাকা সফরের পর এটি ছিল দুই দেশের সম্পর্কের বড় পরিবর্তন।

সেই পরিবর্তন কিংবা তার কিছুদিন পরও কিছু কিছু বিষয়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্কে বরফ গলার ইঙ্গিত মিলছিল। কিন্তু সেই বরফ গলার আগে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে কাঁটাতারের বেড়া নির্মাণসহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আবার দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সে সময় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের ২৪ ঘণ্টা না যেতে ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরাল ইসলামকে তলব করে।

সম্প্রতি শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার বক্তব্যের কারণে এমন ঘটনা ঘটছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। সেজন্য শেখ হাসিনাকে যেন থামানো হয় সেই বার্তা দিতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। ঢাকায় ভার‌তের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের এক দিনের ব্যবধানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ক‌রে‌ দিল্লি।

শুধু তাই নয়, ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরদিন এক প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এহেন প্রক্রিয়া ভালোভাবে নেয়নি ঢাকা। ঢাকা বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য প্রদান ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকারের সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের আয়োজন করেছে। সম্মেলনের তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন। সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করার কথা।

আমার বার্তা/জেএইচ

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ক্রুড অয়েল সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার ভোর ৬টা থেকে সচল হলো

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি