ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

আইনশৃঙ্খলার ওপর নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪
আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫
ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা; তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হয়।

ডিসিদের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা জোর দেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর। সেই সঙ্গে দেশের ৬৪ জেলাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি। সঙ্গে জানান, পাসপোর্ট করতে এখন থেকে পুলিশের ভেরিফিকেশন লাগবে না।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের স্মরণীয় সময় থাকে যখন যে একটি জেলার প্রশাসক থাকে। ওই সময়ে ব্যক্তি তার নিজেকে প্রমাণ করার সুযোগ পায়। এক্ষেত্রে প্রতিটি জেলা প্রশাসককে তার জেলার সার্বিক উন্নয়নে মনোনিবেশ করা উচিত।

এক্ষেত্রে জেলাগুলোর মধ্যে র্যাংকিং ব্যবস্থা করলে ভালো ফলাফল আসবে। প্রতিটি জেলার মান ও স্থান সম্মানজনক স্থানে রাখার জন্য তখন জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। কেননা, কেউ ৬৪ নম্বর স্থান অর্জন করতে পছন্দ করবে না।

একটি জেলা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা প্রথম দশটির মধ্যে স্থান অর্জন করলে তখন সেই জেলার মানুষেরাও আরো ভালো হওয়ার জন্য উৎসাহিত হয়।

এছাড়া, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষার প্রতি আগ্রহের সঙ্গে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে। এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এক হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

আমার বার্তা/এমই

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের

রাজধানীর আবাসিক ভবন সোলারের আওতায় আনতে চায় সরকার

বিদ্যুতের সরবরাহ বাড়াতে সরকার রাজধানী ঢাকার আবাসিক ভবন সোলার পাওয়ারের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

লিবিয়া থেকে আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল পাঁচটায় বুরাক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আবাসিক ভবন সোলারের আওতায় আনতে চায় সরকার

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা