ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: নগরবাসীকে ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৮

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আওয়ামী লীগ হরতাল কর্মসূচি দিয়েছে, এ নিয়ে পুলিশের অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ফেসবুকে দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।

তিনি বলেন, পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে রয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না। খারাপ কোনো কিছু ঘটবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন, বিচ্ছিন্ন কিছু দাবি নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্য অপরাধ কমে গেছে। এখন আমাদের বড় সমস্যা নানা গোষ্ঠী বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। তারা রাস্তায় নেমে যানচলাচল বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলছে।

আন্দোলনকারীদের তিনি বলেন, আপনারা রাস্তা বন্ধ করবেন না। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনেকের নানা কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। দাবি-দাওয়া সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধান করেন। ঢাকাবাসীকে সড়কে কষ্ট দিয়ে দাবি আদায় মর্মাহত ঘটনা।

ডিএমপি কমিশনার আরও বলেন, গতকালও সিএনজি চালিত অটোরিকশা চালকরা রাস্তা বন্ধ করে দিয়েছে। গতকাল শাহবাগে শিক্ষকদের বলেছি আপনারা জাদুঘরের সামনে গিয়ে বসে থাকেন কিছু বলবো না। কিন্তু দয়া করে রাস্তা বন্ধ করবেন না। তারা এরপরও আমাদের কথা শোনেননি।

গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, আপনারা (সাংবাদিকরা) আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান। আমরা পানি মারছি সেটা দেখান। গ্যাস মারছি সেটা দেখাচ্ছেন। কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি, কমিশনার নিজে শাহবাগ গেছেন সেটা প্রচার হয় না। গতকাল বাবা-সোনা বলে বুঝিয়েছি ট্র্যাফিক ব্যবস্থা নষ্ট করবেন না, কিন্তু তারা আমার কথা শোনেননি।

অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনরতদের দাবি নিয়ে সরকারের সব বিভাগের সঙ্গে তো পুলিশ কথা বলবে না। এটাও আমাদের কাজ না। এরপরেও তিতুমীর কলেজের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। তারা সেখানে যাওয়ার পর একটা সমাধান হয়।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার ফারুক হোসেন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, তেজগাঁও ট্র্যাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম, মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আলমগীর কবির, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।

আমার বার্তা/এমই

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ