ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রয়োজনে র‍্যাব নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২
আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

দরকার হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাব নিয়েও আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। একটা নামের। আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে।

নাম পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগামী সভায় এটা সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তটা আসলে কি। নতুন করে গঠন? উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হ্যাঁ, এটা দরকার হলে নতুন করে গঠন করা হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের আগে নানা অভিযোগ ওঠে পুলিশের বিশেষায়িত এ বাহিনীর বিরুদ্ধে। গুমসংক্রান্ত ঘটনা তদন্তে সরকার গঠিত কমিশনে গত দেড় মাসে ১ হাজার ছয়শর বেশি অভিযোগ জমা পড়ে র‌্যাবের বিরুদ্ধে। ছাত্র-জনতার অভ্যুত্থানে অকাতরে মানুষ হত্যার প্রত্যক্ষ ভূমিকা রাতে কালো পোশাকের এ বাহিনী।

গুম কমিশনের কাছে যে অভিযোগগুলো এসেছে তারমধ্যে ৩৮৩টি অভিযোগ যাচাই করে দেখা গেছে ১৭২টি অভিযোগই র‌্যাবের বিরুদ্ধে। বিশেষ করে নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনে র‌্যাবের সম্পৃক্ততা দৃশ্যমান হলে দেশ-বিদেশে আলোচনার ঝড় ওঠে। এ ঘটনার দায় স্বীকারও করেছে বাহিনী। এ হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমা প্রার্থনাও করে র‌্যাব।

র‌্যাবের বন্দিশালারও খোঁজ পাওয়া গেছে, যেখানে বছরের পর বছর গুম হওয়া ব্যক্তিদের রেখে নির্যাতন করা হতো।

তাছাড়া এ বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিনের। গত ১৬ বছরে এই বাহিনীর কতিপয় শীর্ষ কর্মকর্তারা নানারকম বর্বরতা চালিয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্রসফায়ারের জন্য ব্যবহার করেছে দীর্ঘ সময়।

গণ অভ্যুত্থানে পতিত সরকারের আমলে ধারাবাহিকভাবে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা, ক্রসফায়ার, গুম ও নির্যাতনের অভিযোগ ওঠে র‌্যাবের বিরুদ্ধে। সংস্থাটিকে বিলুপ্তির দাবিও করা হয়। বিএনপির চেয়ারপাসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও র‌্যাবকে বিলুপ্ত করার দাবি করেছিলেন।

গত জুলাই অভ্যুত্থানের সময় র‌্যাবের হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ মেলে। এছাড়া আরও নানা অভিযোগে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদনেও র‌্যাবকে বিলুপ্তির সুপারিশ করা হয়।

আমার বার্তা/এমই

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা