ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

শালবন ফেরাতে নির্ধারণ করা হচ্ছে মধুপুর শালবনের সীমানা

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

টাঙ্গাইলের মধুপুর শালবনের সীমানা চিহ্নিত করে শালবন ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমরা কতগুলো জায়গায় দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তার মধ্যে মধুপুর শালবনের সীমানা চিহ্নিত করে শালবন ফিরিয়ে আনব।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে তিনি এই কথা বলেন।

রিজওয়ানা বলেন, আমাদের পরিবেশ অধিদপ্তরের অনেক কাজ। কিন্তু আমাদের লোকবল সংকট। তাই ডিসিদের বলা হয়েছে লোকবল দিয়ে সহযোগীতা করার। জেলাগুলোর নদী দখলমুক্ত কর্মসূচি এগিয়ে নেওয়ার জন্যও বলা হয়েছে। তবে আমাদের সময় কম। তাই অগ্রাধিকার ভিত্তিতে কিছু জেলায় কাজ করব।

তিনি আরও বলেন, আমরা ডিসিদের কাছ থেকে পাহাড়ের তালিকা এনেছি। উনাদের বলেছি মালিকানার তালিকা দিতে। উনারা দেয়নি। আজকে বলে দিয়েছি এরপর পাহাড় কাটা হলে, শ্রমিক না ধরে মালিককে ধরা হবে। অনেক বন এখনও দখল হয়ে আছে। তারা আইনগত অনেক কাগজপত্র তৈরি করে। সেজন্য আমাদেরও আবার আইনগতভাবেই কাজ করতে হয়।

উপদেষ্টা আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড নিয়ে অভিযোগের শেষ নেই। এক সময় আমিও অভিযোগ করেছি। এগুলো নিষ্পত্তির জন্য আমরা কমিটি গঠন করেছি। কমিটিতে একজন জেলা প্রশাসক, শিক্ষার্থী ও এলাকাবাসী থাকবেন। তারা মনিটরিং করবেন। কোনো সরকারি অফিসে যেন সিঙ্গেল ইউজড প্লাস্টিক না থাকে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

তিস্তা নদীর ব্যাপারে তিনি বলেন, জনসম্মুখে তথ্য না দেওয়ার কারণে জনগনের মাঝে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। যেমন তিস্তা মহাপরিকল্পনা। আসলে বাস্তবতা হচ্ছে, কোনো পরিকল্পনাই নেই। সেখানে কী বাস্তবায়ন হবে? চায়না একটি গ্রুপ পরিকল্পনা জমা দিয়েছে। কিন্তু চিন সরকার সেটিকে টেকসই বলেনি। এখন আমরা চীনাদের সাথে আবার আলাপ-আলোচনা করেছি। যার প্রেক্ষিতে, এখন আরেকটি পরিকল্পনা প্রণয়ন করার চেষ্টন করা হচ্ছে।

আমার বার্তা/এমই

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা