ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জ্বালানি খনিজ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৫, ১৫:১৩

দেশের জ্বালানি, খনিজ, পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের অংশগ্রহণ ও সংশ্লিষ্ট পদে পদায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি।

সোমবার (২১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম, সাধারণ সম্পাদক ড. আনোয়ার জাহিদ প্রমুখ।

বক্তব্যে বদরুল ইমাম বলেন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, পেট্রোবাংলা, বাপেক্স এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোতে গুরুত্ব নিয়ে ভূতত্ত্ববিদ পদের অবস্থান থাকলেও সংস্থাগুলোর শীর্ষ পদের কাজগুলোতে প্রায়ই অনভিজ্ঞ কর্মকর্তা দিয়ে পূরণ করা হচ্ছে। তা একদিকে যেমন ভূতত্ত্ববিদ পেশাজীবীদের সীমিত সংখক ঊর্ধ্বতন পদে পদায়নের সুযোগকে আরও সীমিত করে তোলে, অন্যদিকে সংস্থাগুলোর সার্বিক কর্মকাণ্ডকে শ্লথ করে। ফলে জাতীয় স্বার্থে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের পদসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে ভূতত্ত্ববিদ পেশাজীবীর পদায়ন নিশ্চিত করতে হবে।

তাছাড়া বাংলাদেশে ভূতত্ত্বসহ অনেক পেশার কর্মকাণ্ড মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে সরাসরি জাতীয় উন্নয়নে অবদান রাখলেও এই পেশাজীবীদের তুলনামূলকভাবে কম মর্যাদা এবং সুযোগ-সুবিধার কারণে এ সব অপরিহার্য পেশার চাকরির দিকে চাকরিপ্রার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। ফলে বিষয়ভিত্তিক মেধা ও যোগ্যতা নিয়েও অনেকে এই সব পেশার চাকরি বাদ দিয়ে সিভিল সার্ভিসের ক্যাডারভিত্তিক অকারিগরি চাকরির দিকে ধাবিত হচ্ছেন। যা জাতীয় উন্নয়নে বিরূপ প্রভাব ফেলছে। সব পেশাজীবীর মর্যাদা ও সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট পেশার চাকরির আকর্ষণ বাড়ানো যেতে পারে যা দেশের ভেতরেই এই 'ব্রেন ড্রেন' এর প্রবণতা রোধ করবে, বলেও উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয় সেগুলো হলো-

১. জাতীয় স্বার্থে খনিজ ও প্রাকৃতিক সম্পদ, ভূ-গর্ভস্থ পানিসহ পানিসম্পদ, সুনীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, বন্যা, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন ইত্যাদি সংশ্লিষ্ট নীতি-নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ভূতত্ত্ববিদদের অন্তর্ভুক্ত করতে হবে।

২. বাংলাদেশে ভূতাত্ত্বিক জ্ঞান ও বিজ্ঞান সংশ্লিষ্ট সব উন্নয়ন কর্মকাণ্ডে ভূতত্ত্ববিদ পেশাজীবী ও গবেষকদের উপযুক্ত অর্ন্তভুক্তি নিশ্চিত করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন অধিকতর গতিশীল ও সমৃদ্ধ করতে সুযোগ দেওয়া।

৩. জাতীয় উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান পদসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে ভূতত্ত্ববিদ পেশাজীবীর পদায়ন নিশ্চিত করতে হবে।

৪. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর গতি-প্রকৃতি সমীক্ষা, নদী শাসন, বাঁধ নির্মাণসহ পানির বিভিন্ন স্থাপনা নির্মাণে ভূতাত্ত্বিক ও ভূ-কারিগরি অনুসন্ধান ইত্যাদি কাজ পরিচালনায় ভূতত্ত্ববিদের পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন করা জরুরি।

৫. ভূ-গর্ভস্থ পানি নিয়ে কাজ করলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, ওয়াসাগুলোতে নেই ভূগর্ভস্থ পানি বিজ্ঞানের জ্ঞানসমৃদ্ধ পর্যাপ্ত সংখ্যক ভূতত্ত্ববিদ। ওইসব প্রতিষ্ঠানে নগর-পরিকল্পনা, সড়ক-জনপথ, অবকাঠামো নির্মানের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে কাঙ্ক্ষিত ফল পেতে ভূ-গর্ভস্থ পানি বিজ্ঞান এবং ভূ-কারিগরি ডিগ্রিধারী ভূতত্ত্ববিদদের পদায়িত করতে হবে।

৬. খনিজ সম্পদ আহরণ, ভূ-কারিগরি ও ভূ-গর্ভস্থ পানিসহ ভূতাত্ত্বিক বিজ্ঞান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত এনজিওতে ভূতত্ত্ববিদ পেশাজীবীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

৭. সরকারের গ্রাউন্ডওয়াটার টাস্ক ফোর্স ২০০৪, পানিসম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্য সুপারিশের আলোকে ভূ-গর্ভস্থ পানির যথাযথ ও টেকসই ব্যবহার, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের লক্ষ্যে ভূতাত্ত্বিক বিজ্ঞানের হাইড্রোজিওলজিস্ট পেশাজীবীদের তত্ত্বাবধানে একটি পৃথক ও একক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

আমার বার্তা/এমই

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনে দেশটির সরকারি দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিজয়ী হতে যাচ্ছে। এ

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিছু বাতিলকৃত সরঞ্জাম নিলামে বিক্রি নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

রোহিঙ্গা সংকট নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কার্যকর ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকার ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে। সোমবার (০৪ মে)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল