ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

আমার বার্তা অনলাইন:
২২ মে ২০২৫, ০৯:৪৯
সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। ছবি: বাংলাদেশ সেনাবাহিনী

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’-এ তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডর, বন্দর, মব ভায়লেন্স, সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে।

সূত্রমতে, সেনাপ্রধান বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডর প্রতিষ্ঠার মতো সংবেদনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছ থেকে আসা উচিত। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যা-ই করা হোক না কেন, পলিটিক্যাল কনসেনসাসের (রাজনৈতিক ঐকমত্য) মাধ্যমে সেটা হতে হবে। সেনাবাহিনী কখনও জাতীয় সার্বভৌমত্ব ক্ষুন্ন করে-এমন কোনও কাজে জড়িত হবে না এবং অন্যদেরও তা করতে দেবে না।

'মব ভায়োলেন্স' বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।

সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি।

সামনে ঈদুল আজহা। মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান সব পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

পাশাপাশি তিনি বলেছেন, 'অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি। সহযোগিতা করে যাব।'

তিনি বলেন, আমরা একটি সুশৃঙ্খল বাহিনী। সব পরিস্থিতিতে এই ঐক্য বজায় রাখতে হবে।

অফিসার্স এড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। ঢাকার বাইরে কর্মরত অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া শান্তিরক্ষা মিশনে কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত হন।

আমার বার্তা/এমই

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

নির্বাচ‌নী ইশ‌তেহা‌রে প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিতে ঢাকায় একটি বিশেষ ‘প্রবাসী সিটি’ বা স্মার্ট সিটি

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি মানুষের উন্নয়নের

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি মানুষের উন্নয়নের

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক