ই-পেপার মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৮:৩২
আপডেট  : ১০ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা, নদী পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবিকা গঠনের লক্ষ্যে ১৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বাগেরহাট, নওগাঁ, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় 'প্রাকৃতিক সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি ও নিরাপদ পানির মাধ্যমে জলবায়ু সহনশীল পরিবেশ গঠন' প্রকল্প গ্রহণ করা হয়েছে।

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াল নদী ও মির্জা মাহমুদ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রকল্প অনুমোদন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলায় রজতরেখা নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় আলাই নদী ও যমুনা নদীর তীর সংরক্ষণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলার চরশাহী ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলায় টেকসই প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি সরবরাহের প্রথম পর্যায়ের প্রকল্প অনুমোদন করা হয়েছে। বাগেরহাট জেলার তিনটি উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প নেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলার গলাচিপা পৌর এলাকায় সোলার প্যানেল পাম্প হাউজ স্থাপন করে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

পটুয়াখালী পৌর এলাকায় রিভার্স ওসমোসিস প্লান্ট স্থাপনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগণের জন্য পরিবেশবান্ধব বিকল্প জীবিকা সহায়তা প্রকল্প গৃহীত হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্প নেওয়া হয়েছে। নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় খাল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসনের জন্য প্রকল্প অনুমোদন করা হয়েছে।

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব উপজেলায় নিরাপদ পানি সরবরাহের জন্য পৃথক তিনটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের লক্ষ্য হলো জনগণকে নিরাপদ পানি সরবরাহ করা।

তিনি আরও বলেন, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপকূলীয়, পার্বত্য ও খরা-প্রবণ অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে।

সভায় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরো শক্তিশালী

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থা গঠনের দীর্ঘদিনের জনদাবিকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার প্রণীত পুলিশ কমিশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ইহসান একাডেমিতে আনন্দঘন বার্ষিক ফলাফল দিবস পালিত

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ