ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৮:১৩

মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত চি‌কিৎসকরা হাইকমিশনার মো. নাজমুল ইসলামের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১২ জানুয়া‌রি) মালদ্বীপের বাংলা‌দেশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায়।

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, সাক্ষাতের শুরুতেই হাইকমিশনার প্রবাসী বাংলাদেশি ডাক্তারদের আন্তরিক ধন্যবাদ জানান। তি‌নি বলেন, প্রবাসী বাংলাদেশি ডাক্তাররা একদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

ডাক্তাররা মালদ্বীপে তাদের বর্তমান কর্মপরিস্থিতি বিভিন্ন দিক সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন। হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে ডাক্তারদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের আশাও ব্যক্ত করেন।

এছাড়া হাইকমিশনার প্রবাসী বাংলাদে‌শি ডাক্তারদের মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তি‌নি বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবে।

আমার বার্তা/এমই

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ চলাকালীন চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে দেশের সকল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি