ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

হজের বিমান ভাড়া স্থানান্তর করেনি ৪২ এজেন্সি, ব্যাখ্যা চাইল মন্ত্রণালয়

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪৬

হজযাত্রীদের নিবন্ধন ফি থেকে বিমান ভাড়া বাবদ নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর না করায় ৪২টি সমন্বয়কারী হজ এজেন্সিকে ব্যাখ্যা তলব করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১২ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দুটি চিঠি দিয়ে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রথম চিঠিতে ৩১ আর দ্বিতীয় চিঠিতে ১১ এজেন্সিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজে সমন্বয়কারী এজেন্সির ব্যাংক হিসাবে জমাকরা প্রত্যেক হজযাত্রীর নিবন্ধনের অর্থ থেকে বিমান ভাড়া বাবদ হজযাত্রী প্রতি এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা লিড এজেন্সির ব্যাংক হিসাবে গত ৪ জানুয়ারির মধ্যে স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়।

পরবর্তী সময়ে জুম সভায় এজেন্সিগুলোর পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অর্থ স্থানান্তরের জন্য গত ৮ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু ৪২টি সমন্বয়কারী এজেন্সি এখনও বিমান ভাড়া বাবদ অর্থ লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করেনি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়।

চিঠিতে আরও বলা হয়, এসব সমন্বয়কারী এজেন্সিকে সংশ্লিষ্ট লিড এজেন্সির ব্যাংক হিসাবে সব হজযাত্রীর বিমান ভাড়ার অর্থ স্থানান্তর নিশ্চিত করাসহ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্যের জন্য কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যৌক্তিক ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলেও চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে।

আমার বার্তা/এমই

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ খুব ভালো। উৎসবমুখব পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের কোনো ঝুঁকি নেই; ঝুঁকি রয়েছে তাদের জন্য, যারা নির্বাচনকে

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালিন অবসর ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ