ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ড্যান মজিনা
আমার বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭
আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৪৪

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে। স্থানীয় সময় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘আসন্ন নির্বাচন-২০২৬ এবং নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা। প্রধান বক্তা ছিলেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. গোলাম এম মাতবর।

সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘকাল ধরে ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে বাধাগ্রস্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এখন নাগরিকদের সামনে ব্যালট বাক্সের মাধ্যমে নিজেদের নেতা বেছে নেওয়ার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। ভোটাররা যেন ভয়ভীতি বা কোনো প্রলোভনে পা না দেন, তিনি সেই আহ্বান জানান।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তাঁকে তৎকালীন সরকারের বিরাগভাজন হতে হয়েছিল, কিন্তু তিনি পিছপা হননি। জুলাই গণ-অভ্যুত্থানের ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশের এই যাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে; কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে।’

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ খুব ভালো। উৎসবমুখব পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের কোনো ঝুঁকি নেই; ঝুঁকি রয়েছে তাদের জন্য, যারা নির্বাচনকে

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালিন অবসর ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ