ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১৬:১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের বাইরে থেকে বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। সারা দেশে বাহিনীর প্রায় ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য মোতায়েন থাকবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে দূর থেকে যারা বক্তব্য দিচ্ছে তারা দেশে আসুক। তাদের বক্তব্যে কেউ শঙ্কিত হবে না। দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না।

এদিকে মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, আরকান আর্মির ছোঁড়া গোলা প্রায়ই দেশে এসে পড়ছে। তবে আরকান আর্মি অবৈধ। তাই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না বাংলাদেশ।

‘বৈধ রাষ্ট্র মিয়ানমার। রাখাইন দখল করে আছে আরাকান আর্মি। তাদের কারণেই সীমান্তে উত্তেজনা ঘটছে। কিন্তু আমাদের যোগাযোগ সরকারের সঙ্গে। কোনো কিছু হলেই সরকারকে জানাই’, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রস্তুত বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচ। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে দায়িত্ব নিতে যাচ্ছেন তারা। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন সদস্যরা এখন প্রস্তুত।

আমার বার্তা/এমই

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নেওয়া নিয়ে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন প্রতি ২ ঘণ্টা পরপর ভোট

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে প্রায় ৭০ জন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের