ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

পররাষ্ট্র মন্ত্রণালয়-নিরাপত্তা উপদেষ্টা কর্মকৌশল বের করবেন

অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত
আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৬, ১৫:২১

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ইস্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টা এটা নিয়ে কর্মকৌশল বের করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যে নতুন সিদ্ধান্ত এসেছে সেটা নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইমিগ্রেন্ট ভিসার মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।

কয়েকদিন আগে ছিল ভিসা বন্ডিং ইস্যু। সপ্তাহ পেরোতে আবার ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এক ধরনের ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশও। আমাদের কি কোথাও আসলে গ্যাপ থেকে যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে? আসলে যেসব দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যেসব দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, যেসব দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেসব দেশের ব্যাপারে এই নিষেধাজ্ঞাগুলো, এই শর্তগুলো তারা আরোপ করবে। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, কি করণীয়, গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি, এখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো।

উল্লেখ্য, বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলেছে রয়টার্স। আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হওয়ার কথাও খবরে বলা হয়েছে।

আমার বার্তা/এমই

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার।

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের সবকয়টিতেই ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাক দেশটিতে রপ্তানির ক্ষেত্রে

অস্ত্র মানেই হুমকি, নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার ঘোষণা আইজিপির

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্র থ্রেট বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ

অস্ত্র মানেই হুমকি, নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার ঘোষণা আইজিপির

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি আনতে মার্চে আসছেন পল কাপুর

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি, প্রশ্ন আসামের মুসলমানদের

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

বাংলাদেশের জন্য শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেষ হলো নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম