ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

খলিলুর রহমানকে পূর্ণ সহযোগিতার আশ্বাস নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। বৈঠকে খলিলুর রহমানকে নেপালের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই দিনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও বৈঠক করেন খানাল।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে খলিলুর রহমান ও শিশির খানালের এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে খলিলুর রহমানকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান খানাল।

একই সঙ্গে তার মেয়াদ সফল হোক—এই কামনাও করেন তিনি। খলিলুর রহমানের দায়িত্ব পালনের সময় নেপালের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাসও দেন নেপালি পররাষ্ট্রমন্ত্রী খানাল।

বৈঠকে সাধারণ পরিষদের সভাপতির অগ্রাধিকার এবং জাতিসংঘকে কেন্দ্র করে বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা। এ ছাড়া সাম্প্রতিক জলবায়ুজনিত দুর্যোগে নেপালে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও বৈঠক করেন খানাল। বৈঠকে নেপাল ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

অর্থনৈতিক ও মানবিক সহায়তা দেয়ায় শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান খানাল। এছাড়া বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন দুই মন্ত্রী। এসময় বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দেন তারা।

একই সঙ্গে বাণিজ্য, পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন তারা।

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে গত ১৭ বছরে কোনো অনিয়ম

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আমদানি হওয়া খাদ্যশস্যের মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি