ই-পেপার সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৯

বাংলাদেশ সৌদি আরবে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেইজে শেয়ার করা এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবা বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।’ এতে আরও বলা হয়েছে, ‘মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য নয়। এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর পবিত্রতার ওপর অগ্রহণযোগ্য আঘাত।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বাংলাদেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করে, এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।’

এর আগে, চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার জানায়, হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে হুতিরা এই অভিযোগ অস্বীকার করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি—হামলার ফলে বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে যায়। তবে এতে পুরো বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কে কোনো প্রভাব পড়েনি। হুতিরা এই অভিযোগ অস্বীকার করেছে। হুতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবাকে দেওয়া এক হুতি সামরিক সূত্র জোটের এই প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে। এরপর হুতিরা জানায়, সৌদি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা এবং অন্যান্য এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলার বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে থাকা দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রও জানিয়েছেন, জোটের বাহিনী রাজধানী সানায় তাদের ভাষায় ‘উচ্চমূল্যের লক্ষ্যবস্তু’ বা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে তিনি হামলার লক্ষ্য বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

সাম্প্রতিক এই উত্তেজনা ২০২২ সালের পর সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সবচেয়ে গুরুতর লড়াই। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের ভূখণ্ডে হুতিদের আন্তসীমান্ত হামলা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু চলতি বছর আবার সংঘাত শুরু হয়েছে। জুলাই মাসে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। এরপর তারা সৌদি ভূখণ্ড এবং জাহাজে হামলা শুরু করে। একই সময়ে হুতি বাহিনী ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকায়ও বড় ধরনের ভূখণ্ডগত সাফল্য অর্জন করেছে। জবাবে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে এবং হুতিদের প্রতিহত করতে লড়াইরত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীকে সমর্থন দিয়েছে।

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবর

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সব নাগরিকের জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণকে নিরাপদ রাখতে সাইবার আইন: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণ বা সাংবাদিকদের লেখার স্বাধীনতা খর্ব করার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

জিয়া-খালেদার চশমা: রাজনৈতিক উত্তরাধিকারের দৃশ্যমান প্রতীক?

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

প্লেগ আক্রান্ত হয়ে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আলোচনায় এম. কফিল উদ্দিন আহমেদ

পূবাইলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণকে নিরাপদ রাখতে সাইবার আইন: তথ্য প্রতিমন্ত্রী

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ: মাইকেল মিলার

সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন