ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

এআই কাজ স্বয়ংক্রিয় করতে পারে জবাবদিহি নয়: খলিলুর রহমান

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও শ্রমিকদের অধিকার সুরক্ষায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেন, এআই কাজ স্বয়ংক্রিয় করতে পারে, কিন্তু কখনোই জবাবদিহি স্বয়ংক্রিয় করতে পারে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনগেজিং বিজনেস ফোরামে এআই ও কর্মজগতের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ড. খলিলুর রহমান তার বক্তব্য তুলে ধরেন।

খলিলুর রহমান বলেন, এআইয়ের ব্যবহার নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে নিয়োগ, কর্মপরিবেশ ও কর্মসংস্থানসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এ প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে।

তিনি বলেন, এআই ব্যবস্থার উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে কোম্পানিগুলোর কর্মীদের সম্পৃক্ত করা উচিত। একই সঙ্গে কর্মীদের জীবিকাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলার অর্থবহ সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার ও শিল্প খাতের নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে শ্রমিকদের অধিকারের কার্যকর সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

দেশে একক মালিকানাধীন কোম্পানি বা ওয়ান পারসন কোম্পানি (ওপিসি) নিবন্ধনের সংখ্যা বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে এ

রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান

সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে পরিবর্তন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র চাইলে আজই ইরানে হামলা চালাতে পারে: ডোনাল্ড ট্রাম্প

২৫ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

যা আছে শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে

ডিসি অফিসে জালিয়াতির মাধ্যমে জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান