ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি

জানাল জেদ্দা কনস্যুলেট
আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১২:৫৮

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা কনস্যুলেটের শ্রম উইংয়ের গোপনীয় স্মারক থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি পররষ্ট্র্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্মারকে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের তা’জির হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করার অভিযোগ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ কর্তৃক তাদের বিস্তারিত তথ্য সরবরাহ করেনি। তবে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলখানায় বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশিদের তথ্য চেয়ে জেদ্দা কনস্যুলেট থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর পাওয়া তালিকায় নজরুল ইসলাম আব্দুল বশিরের ইকামা নম্বর: ২৫৩৮৩৬৬৮২০, পাসপোর্ট নম্বর: A03771867, বাবা: আব্দুল বশির, গ্রাম: বিরামপুর, ডাকঘর: হাবলা উচ্চ-৩৪০০, উপজেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়। আর সুইটি আক্তারের ইকামা নম্বর:২৫৪১৩২৪৮৫৭, পাসপোর্ট নম্বর: A04031842, বাবা: মো. ফজল মিয়া, গ্রাম: নগর সাউয়ালী, ডাকঘর: মহেরা-১৯৪৫, উপজেলা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইল বলে জানা গেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকায় তাদের শাস্তির বিষয়ে কোনো তথ্য ছিল না। তারা সৌদি আরবের আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

ওই তালিকায় বর্ণিত তথ্য অনুযায়ী নজরুল ইসলাম আব্দুল বশিরকে ২০২৩ সালের ১ আগস্ট আটক করা হয়। তাকে সাইবার (তথ্যপ্রযুক্তি) অপরাধের অভিযোগে আটক করা হয়। তালিকা অনুযায়ী তার অবস্থান জেদ্দা সংশোধানাগার এবং তার বিরুদ্ধে সাইবার (তথ্যপ্রযুক্তি) অপরাধে রায় ঘোষিত হয়েছে বলে উল্লেখ রয়েছে।

অন্যদিকে, সুইটি আক্তারকে ২০২৩ সালের ২ আগস্ট আটক করা হয়। তাকে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে আটক করা হয় বলে উল্লেখ রয়েছে। তালিকা অনুযায়ী তার অবস্থান জেদ্দা মহিলা কারাগার এবং তার বিরুদ্ধে জেনা-ব্যভিচারে লিপ্ত হওয়ার অপরাধে রায় হয়েছে মর্মে উল্লেখ রয়েছে।

তালিকায় ৭ নম্বর কলামে রায় ঘোষিত কয়েদিদের সাজার সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ থাকলেও নজরুল-সুইটির নামের বিপরীতে কোনো সাজা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, সৌদি আরবে সাইবার (তথ্যপ্রযুক্তি) যেনা-ব্যভিচারের অপরাধে আগে কোনো বাংলাদেশি নাগরিকককে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই।

জেদ্দা কনস্যুলেটের আওতাধীন সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারসমূহে বিভিন্ন ধরণের চারিত্রিক মামলায় ৩০৬ জন বাংলাদেশি আটক আছেন মর্মে তালিকা সূত্রে জানা যায়। তার মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষিত হয়েছে। তাদেরকে সর্বনিম্ন এক মাস এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে সাইবার (তথ্যপ্রযুক্তি) অপরাধে মক্কায় অপর তিনটি পৃথক মামলায় সর্বনিম্ন ছয় মাস এবং সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্মারকে জেদ্দা কনস্যুলেট উল্লেখ করেছে, সৌদি আরবের ক্রিমিনাল কোটসহ অন্যান্য কোর্টে বর্তমানে অনুবাদক নিয়োগের ক্ষেত্রে ‘মারকাযুত তারজামাহ আল মুওয়াহহাদ’ প্রতিষ্ঠানের মাধ্যমে শুনানি চলাকালীন সময়ে অনুবাদক সংক্রান্ত কাজে সহায়তা গ্রহণ করা হয়ে থাকে। সে ক্ষেত্রে এসব কোর্টে মিশনের পক্ষ থেকে অনুবাদক আসামির পক্ষে বিচারিক কর্মকাণ্ডে সংযুক্ত হওয়ার সুযোগ থাকে না।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকে আবেদন ও যোগাযোগের বিষয়ে জেদ্দা কনস্যুলেট উল্লেখ করেছে, সৌদি আরবে সাধারণত মৃত্যুদণ্ডযোগ্য গুরুতর অপরাধে আটক বাংলাদেশিদের পরিবার, বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট জেনারেলে সরাসরি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি সহায়তার জন্য আবেদন করে থাকে। তবে, নজরুল-সুইটির পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাওয়া যায়নি বা কোন প্রকার যোগাযোগ করেনি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই বাংলাদেশি দুই নাগরিকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা বা রায় কার্যকরকরণ সম্পর্কে অবহিত করা হয়নি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য প্রাপ্তির জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়, মক্কা শাখা বরাবর একটি নোট ভারবাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেদ্দা কনস্যুলেট। রায়ের কপি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানোর কথা জানিয়েছে তারা।

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে গত ১৭ বছরে কোনো অনিয়ম

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আমদানি হওয়া খাদ্যশস্যের মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি