ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মো. নজরুল ইসলাম:
০৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৬

রাস্তায় অটোরিকশা এখন আর শুধু একটি যানবাহন নয়; এটি লাখো মানুষের জীবিকার শেষ আশ্রয়। অথচ এই বাস্তবতার ভেতরেই জমে উঠেছে আরেকটি জটিল সংকট; অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিশৃঙ্খল চলাচল, এবং নিয়ন্ত্রণহীন নগর পরিবহন। এরই মধ্যে কেউ কেউ কঠোর সমাধানের কথা বলছেন; গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে অটোরিকশা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন থেকে যায়; এটি কি সত্যিকার সমাধান, নাকি নতুন সংকটের সূচনা?

কঠোরতা দ্রুত ফল দিতে পারে; তবে সব ফল কল্যাণকর হয় না। বিদ্যুৎ লাইন কেটে দিলে হয়তো অটোরিকশা থামবে; কিন্তু চালকের সংসার কি থেমে থাকবে? যে মানুষটি দিনভর রাস্তায় সংগ্রাম করে সন্ধ্যায় পরিবারের মুখে আহার তুলে দেয়; তার জন্য এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি জীবনের ওপর সরাসরি আঘাত। তখনই প্রবাদটি নির্মম সত্য হয়ে ওঠে; পাটা পুতার ঘষাঘষিতে মরিচের প্রাণ যায়। ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট হয় সাধারণ মানুষ।

বাস্তবতা হলো; সমস্যা অটোরিকশা নয়, সমস্যা তার অব্যবস্থাপনা। অবৈধ বিদ্যুৎ সংযোগ যেমন অপরাধ; তেমনি বিকল্প না দিয়ে তা বন্ধ করাও নীতিগত ব্যর্থতা। কারণ শূন্যস্থান কখনো শূন্য থাকে না; বৈধ পথ অনুপস্থিত হলে মানুষ অবৈধ পথেই প্রবাহিত হয়। তাই সমাধান হতে হবে এমন; যা শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে, আবার জীবিকার নিরাপত্তাও নিশ্চিত করবে।

প্রথমত; সব অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনতে হবে। একটি ইউনিক নম্বর, একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেস, এবং নির্দিষ্ট রুটভিত্তিক চলাচল; এই তিনটি উদ্যোগ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে। এতে বৈধতা ও অবৈধতার বিভ্রান্তি দূর হবে; প্রশাসনিক নজরদারিও হবে সহজ ও স্বচ্ছ।

দ্বিতীয়ত; অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের আগে বৈধ বিকল্প নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপন করা যেতে পারে; যেখানে প্রিপেইড মিটারের মাধ্যমে নির্ধারিত মূল্যে চার্জ দেওয়া সম্ভব। এতে বিদ্যুৎ চুরি কমবে; পাশাপাশি সরকার রাজস্ব অর্জনের নতুন ক্ষেত্র পাবে। অর্থাৎ বর্তমানের সংকটই ভবিষ্যতের সম্পদে রূপ নিতে পারে।

তৃতীয়ত; অটোরিকশায় সোলার প্রযুক্তির ব্যবহার সময়োপযোগী চিন্তা। তবে এর সীমাবদ্ধতা স্বীকার করাও জরুরি; একটি ক্ষুদ্র প্যানেল দিয়ে সম্পূর্ণ শক্তি সরবরাহ সম্ভব নয়। কিন্তু এটি সহায়ক শক্তি হিসেবে কার্যকর হতে পারে; ফলে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা যায়, যেখানে দিনে সোলারের সহায়তা থাকবে, আর প্রয়োজন অনুযায়ী চার্জিং অবকাঠামো ব্যবহৃত হবে।

চতুর্থত; পরিবহন ব্যবস্থাকে সিটি করপোরেশন বা পৌরসভার আওতায় এনে রুটভিত্তিক লাইসেন্স প্রদান করা প্রয়োজন। এতে ভাড়া নির্ধারণ, যাত্রী নিরাপত্তা, এবং যানবাহনের সংখ্যা একটি কাঠামোর মধ্যে আসবে; অটোরিকশা তখন আর অনিয়ন্ত্রিত সমস্যা নয়, বরং স্বীকৃত নগর পরিবহনের অংশ হয়ে উঠবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানবিকতা; কোনো পরিবর্তনই হঠাৎ চাপিয়ে দেওয়া উচিত নয়। ধাপে ধাপে রূপান্তর, চালকদের প্রশিক্ষণ, এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি; এই তিনটি উপাদান নিশ্চিত না করলে কোনো নীতিই কার্যকর হবে না। রাষ্ট্রের দায়িত্ব কেবল আইন প্রয়োগ নয়; দিকনির্দেশনা প্রদানও সমান গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে; অটোরিকশা নিজে অবৈধ নয়, অবৈধ তার ব্যবস্থাপনা। তাই সংযোগ বিচ্ছিন্ন করে সমস্যার সমাধান হয় না; বরং তা আরও গভীর হয়। সমাধান নিহিত একটি সুষম দৃষ্টিভঙ্গিতে; যেখানে শৃঙ্খলা, প্রযুক্তি, এবং মানবিকতা একসাথে কাজ করে।

শেষ কথা; ধ্বংস করা সহজ, গড়ে তোলা কঠিন। রাষ্ট্র যদি ধ্বংসের পথ বেছে নেয়; মানুষ দিক হারায়। আর রাষ্ট্র যদি দিকনির্দেশনা দেয়; মানুষই হয়ে ওঠে শক্তি। এই শক্তিকে সংগঠিত করাই এখন সময়ের অপরিহার্য দাবি।

আমার বার্তা/এমই

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসে কিছু দিন আছে, যেগুলো কেবল ক্যালেন্ডারের তারিখ নয়—একটি জাতির আবেগ, বেদনা ও স্মৃতির

“মসজিদের পাশে কবর”: নজরুলের স্বপ্ন, আমাদের দায়বোধ

আজ জাতীয় কবি Kazi Nazrul Islam- এর জন্মদিন। বাংলা সাহিত্য, সংগীত, মানবতা ও বিদ্রোহী চেতনার

তারেক রহমান সরকারের তিন মাস

গণতান্ত্রিক রাজনীতিতে “প্রথম ১০০ দিন” একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীকী সময়। সাধারণত নতুন সরকার ক্ষমতায় এসে

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা-সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা

বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলোর একটি হলো বেকারত্ব ও আংশিক বেকারত্ব। প্রতিবছর বিপুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

বরিশালে বাড়ছে এইডস রোগী, আক্রান্তদের বড় অংশ সমকামী

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জিয়াউর রহমান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত