ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

আজ বিষয়ভিত্তিক কোনো আলোচনা হবে না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক:
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আজ আনুষ্ঠানিকভাবে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হবে না। বলতে পারেন জাতীয় ঐকমত্য কমিশনের এটি উদ্বোধন। যেটা আজ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় নেতারা আছেন। তারা সবাই বলেছেন, এ সরকারের প্রতি রাজনৈতিক দলের যেমন সমর্থন রয়েছে, তেমনি জনগণের বিপুল সমর্থন রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল সমর্থন আছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, ছয়টা কমিশন অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুপারিশ তৈরি করেছেন একটা রাষ্ট্র, সরকার, সংবিধানের গণতান্ত্রিক উত্তরণের জন্য। এ সুপারিশের কপি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে কথা বলবে। জোটগুলোর সঙ্গে কথা বলবে। তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবেন, এমনকি অনানুষ্ঠানিকভাবেও কথা বলবেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন কোনো প্রস্তাবনা ঐকমত্য কমিশনের ভিত্তিতে বা সরকারের ভিত্তিতে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব তাদের নেই। আলাপ-আলোচনা করে, একটি বোঝাপড়া তৈরি করে যে প্রশ্নে আমরা ঐকমত্য হতে পারব সেই ভিত্তিতে প্রফেসর আলী রিয়াজ চেষ্টা করবেন একটি জাতীয় সনদ তৈরি করার। জাতীয় সনদের ভিত্তিতে পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন বা সংবিধান সংস্কার প্রশ্নে আলোচনা হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আরেকটা বিষয় প্রফেসর ইউনূস পরিষ্কার করে বলেছেন আজ, ভারত তাদের বাংলাদেশবিরোধী নীতিকে একটা বিপর্যয়ে ফেলেছে। সর্বশেষ ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রী দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু আমাদের বিরুদ্ধে তার কোনো নালিশ ট্রাম্প প্রশাসন আমলে নেয়নি।

আমার বার্তা/এমই

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আনুষ্ঠানিক আবেদন

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতের পশ্চিমবঙ্গে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর