ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বর্তমান প্রজন্মের দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে: এ্যানি

আমার বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৩

বর্তমান প্রজন্ম যে দেশপ্রেমে জাগ্রত হয়েছে, তা অনুভব করার মত। তাদের এ দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলনে তরুণদের সাহসিকার প্রসংশা করেন। হেলিকপ্টার থেকে টার্গেট করে গুলি করে হত্যা করা হলেও তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।

এ্যানি আরও বলেন, জুলাই আন্দোলন ছাড়াও এর আগে অত্যাচার-নির্যাতন ও মামলা-হামলা চালিয়ে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। খুন-গুম করেছে। কিন্তু শেষ পরিণতি, হাসিনা পার্মানেন্ট হতে পারেনি। পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলেছে, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা সরাসরি শেখ হাসিনার নির্দেশে দেশের ছাত্রজনতাকে হত্যা করেছে। বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘ অনুরোধ করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দিয়েছে। জাতিসংঘ হত্যাকণ্ডের বিচার চেয়েছেন। এটি দেশের জন্য এ মুহুর্তে গুরুত্বপূর্ণ।

এ্যানি বলেন, শেখ হাসিনা আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু বাকি নেই যা তিনি করেননি। কারণ তার কাছে ক্ষমতাই বড় ছিল। ক্ষমতাকে পার্মানেন্ট করার জন্য সে একের পর এক হত্যা-গুম ও খুন করেছে। জাতিসংঘের প্রতিবেদনটি একটি দলিল। এই দলিল বাংলাদেশ সরকারকে সংরক্ষিত করতে হবে। ভবিষ্যতে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র সাহাব উদ্দিন সাবু, হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন ও বিদ্যালয়ের আজীবন সদস্য আলমগীর হোসেন রাজু প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘‘কেউ যদি ‘পতিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল হবে : শিক্ষামন্ত্রী

জাতিসংঘকে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের পর এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরষ্ক

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড