ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

আমরা সংস্কারের বিরুদ্ধে নই, দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯
আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার, পরিবর্তন আনুন। আমরা সংস্কারের বিরুদ্ধে নই। কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা জানি নির্বাচনের কথা বলে ১/১১ তে একটা ঘটনা ঘটেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীনকে চলে যেতে হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ সমাবেশের আয়োজন করে যশোর জেলা বিএনপি।

মির্জা ফখরুল বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমরাও করি। সেজন্য আপনি যখন দায়িত্ব নিয়েছেন আমরা আশ্বস্ত হয়েছিলাম এই ভেবে যে আপনি সত্যিকার অর্থে একজন সুবিবেচকের মতো অতিদ্রুত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী তিনি অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন।

তিনি বলেন, কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। জনগণ সেটা মেনে নেবে না। আপনারা যারা ক্ষমতায় থাকতে চান তারা পদত্যাগ করে নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতায় আসেন। পদে বসে থেকে ক্ষমতার কথা চিন্তা করবেন না। দয়া করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু আমরা কি নিরাপদ আছি, আমার এখনো নিরাপদ না, আমাদের কোনো জানমালের নিরাপত্তা নেই। আপনারা সবাই আয়নাঘর দেখেছেন। সেই আইনাঘর কে বানিয়েছে, ওই ফ্যাসিস্ট হাসিনা বানিয়েছে।

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা-উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। দলের নেতাকর্মী‌দের প্রতি আহ্বান

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট