ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিডিএ’র সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: আমীর খসরু

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ১৫:২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকার যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এতে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২২ জুন) চেয়াপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

এর আগে মির্জা ফখরুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক হয়। বিএনপি মহাসচিবের সঙ্গে আমীর খসরু ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটা জায়গায় এসেছি। নির্বাচনের দিনক্ষণ নিয়ে তো একটা স্বস্তির ব্যাপার, সবাই জানে যে- আমরা যেদিকে যাচ্ছি, সেটা মোটামুটি একটা দিনক্ষণে আসা গেছে- ফেব্রুয়ারি। এটা সবার জন্য স্বস্তি। শুধুমাত্র বাংলাদেশের ভেতরে তো না, আমেরিকাসহ বাংলাদেশের যারা পার্টনার আছে- সবার জন্য একটা স্বস্তি। সবার তো এসব ব্যাপারে একটা কর্মপরিকল্পনা থাকে। সুতরাং নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার সবার জন্য ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়ে যাবে৷

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে বাংলাদেশে নির্বাচন, আগামী দিনের নির্বাচন, এ ব্যাপারে বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটা এপ্রোসিয়েট করা হয়েছে যে, লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা হয়েছে- সেই বৈঠকের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছেন এবং সেই মিটিংয়ের ফলে যে দেশে বড় একটা স্বস্তি আসছে ও নির্বাচনমুখী হয়েছে, সেটাও আলোচনার এসেছে।

সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, মতপ্রার্থক্য তো থাকতেই হবে৷ এখানে মতপ্রার্থক্য না থাকার কোনো সুযোগ নাই। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা সমাধান আগামী একমাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কারণ, ঐকমত্য যেসব বিষয়গুলোর হবে, তার বাইরে যাওয়ার তো যাওয়ার কোনো সুযোগ নেই৷

তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার করার প্রসঙ্গে জানতে চাইতে আমীর খসরু বলেন, এত দিন তো মামলার সুযোগ ছিল না। এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। দুই দেশে কিভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায়; সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু